ঢাকা   সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

হ্নীলায় সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

হ্নীলায় সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বাজারে সিটি ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় হ্নীলা বাজারের হামিদ আশরাফ মার্কেটের ২য় তলায় এ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স ইমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও সিটি ব্যাংক হ্নীলা আউটলেটের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং ডিভিশন, চট্টগ্রামের বিভাগীয় প্রধান নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং ডিভিশনের এরিয়া ম্যানেজার মোহাম্মদ নুর।

উদ্বোধনী বক্তব্য রাখেন হ্নীলা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবু বকর আল মাসুদ। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সেলিম সিকদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হ্নীলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, দিলদার আহমদ খোকন, মাইন উদ্দিন ও নাছির উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং হ্নীলা আউটলেটের ইনচার্জ মং খিং থৌ।

বক্তারা গ্রাহক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সহজে ব্যাংক হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ রয়েছে। প্রত্যন্ত এলাকার মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এ ধরনের আউটলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে নাজমুল ইসলাম বলেন, “আপনারা এজেন্ট ব্যাংক হ্নীলা আউটলেটে অ্যাকাউন্ট করবেন না, আপনারা অ্যাকাউন্ট করবেন সিটি ব্যাংকে।” তিনি গ্রাহকদের ব্যাংকিং সেবা গ্রহণের ক্ষেত্রে সচেতন থাকার পাশাপাশি সঠিক তথ্য যাচাই করে লেনদেন করার আহ্বান জানান।

বক্তারা বলেন, টেকনাফের অন্যতম ব্যবসায়িকভাবে সমৃদ্ধ এলাকা হ্নীলা বাজার। এ অঞ্চলের মানুষের ব্যাংকিং চাহিদা পূরণে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গ্রাহকদের সেবা ও সততার সঙ্গে কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করাই ব্যাংকিং সেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই আস্থা অর্জনে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

হ্নীলায় সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত