ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

পারস্পারিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করার আহ্বান বিকেএমইএ সভাপতির

বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে দেশের শিল্পখাতকে আরো শক্তিশালী ও টেকসই করার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম।

বৃহস্পতিবার ১৮ জুন বিকেলে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী ইনটেক্স বাংলাদেশ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমন প্রস্তাবনা তুলে ধরেন।

প্রদর্শনীতে ১২টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩০০-এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যেখানে টেক্সটাইল, ট্রেসেবিলিটি, সাসটেইনেবিলিটি, কমপ্লায়েন্স ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

তিনি আরো বলেন, স্থানীয় শিল্প বিশেষ করে স্পিনিং মিল ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং প্রতিযোগিতা ও সক্ষমতা বজায় রেখে শিল্পের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রপ্তানি অনুবিভাগের প্রধান আব্দুর রহিম খান,  ওয়াল্ডএক্স ইন্ডিয়া এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভগত, টেক্সপ্রসিল-জিআই এর জয়েন্ট ডিরেক্টর মুরালি বালকৃষ্ণ, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি মো. আব্দুল হামিদ পিন্টুসহ দেশ-বিদেশের কূটনীতিক, শিল্প উদ্যোক্তা, বায়ার, সোর্সিং পেশাজীবী এবং বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা।

বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, টেকসই উৎপাদন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিকেএমইএ বিশ্বাস করে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৩ জুলাই ২০২৬

পারস্পারিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করার আহ্বান বিকেএমইএ সভাপতির

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পারিক সহযোগিতার মাধ্যমে দেশের শিল্পখাতকে আরো শক্তিশালী ও টেকসই করার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর সভাপতি মোহাম্মদ হাতেম।

বৃহস্পতিবার ১৮ জুন বিকেলে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী ইনটেক্স বাংলাদেশ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমন প্রস্তাবনা তুলে ধরেন।

প্রদর্শনীতে ১২টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩০০-এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যেখানে টেক্সটাইল, ট্রেসেবিলিটি, সাসটেইনেবিলিটি, কমপ্লায়েন্স ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

তিনি আরো বলেন, স্থানীয় শিল্প বিশেষ করে স্পিনিং মিল ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এবং প্রতিযোগিতা ও সক্ষমতা বজায় রেখে শিল্পের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রপ্তানি অনুবিভাগের প্রধান আব্দুর রহিম খান,  ওয়াল্ডএক্স ইন্ডিয়া এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভগত, টেক্সপ্রসিল-জিআই এর জয়েন্ট ডিরেক্টর মুরালি বালকৃষ্ণ, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) সভাপতি মো. আব্দুল হামিদ পিন্টুসহ দেশ-বিদেশের কূটনীতিক, শিল্প উদ্যোক্তা, বায়ার, সোর্সিং পেশাজীবী এবং বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা।

বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, টেকসই উৎপাদন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিকেএমইএ বিশ্বাস করে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত