ঢাকা   বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জের উদ্যাগে সদস্য সংগ্রহ অভিযান ও গণসংযোগ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জের উদ্যাগে সদস্য সংগ্রহ অভিযান ও গণসংযোগ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ‘বাংলাদেশ লয়ার্স কাউন্সিল’-এর উদ্যোগে ১৬ সেপ্টেম্বর বুধবার দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে নতুন সদস্য সংগ্রহ ও  অভিযান অনুষ্ঠিত হয়েছে।

​কর্মসূচিতে প্রধান অতিথি মাওলানা আবদুল জব্বার বলেন, সমাজে ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ইসলাম ও কুরআন-সুন্নাহর আদর্শ পালনের কোনো বিকল্প নেই। আদালতে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী মানুষ মামলা-মোকদ্দমা, জমি আত্মসাৎ ও অন্যায়-জুলুমের প্রতিকার পেতে আসছেন। অপরাধমুক্ত সমাজ ও আইনি অঙ্গনে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

​বক্তব্যে আরও বলেন , পশ্চিমা বিশ্ব ইসলাম ও এর আইন-কানুনকে ভীতিপ্রদ হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করলেও বাস্তবে ইসলাম মানুষের সহজ ও স্বাভাবিক জীবনবিধান। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে সকল বাধা-বিপত্তি দূর করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিগুণ উদ্যমে কাজ করে যাওয়ার জন্য উপস্থিত সকল আইনজীবীর প্রতি আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল মোমিন, সিনিয়র এড. এম এ হাফিজ মোল্লাহ, এড. নিজামউদ্দিন, এড. আক্তার হোসেন, এড, সারোয়ার হোসেন সহ লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ। 

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ লয়ার্স কাউন্সিল নারায়ণগঞ্জের উদ্যাগে সদস্য সংগ্রহ অভিযান ও গণসংযোগ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ‘বাংলাদেশ লয়ার্স কাউন্সিল’-এর উদ্যোগে ১৬ সেপ্টেম্বর বুধবার দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে নতুন সদস্য সংগ্রহ ও  অভিযান অনুষ্ঠিত হয়েছে।

​কর্মসূচিতে প্রধান অতিথি মাওলানা আবদুল জব্বার বলেন, সমাজে ন্যায়বিচার, শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ইসলাম ও কুরআন-সুন্নাহর আদর্শ পালনের কোনো বিকল্প নেই। আদালতে প্রতিদিন হাজার হাজার বিচারপ্রার্থী মানুষ মামলা-মোকদ্দমা, জমি আত্মসাৎ ও অন্যায়-জুলুমের প্রতিকার পেতে আসছেন। অপরাধমুক্ত সমাজ ও আইনি অঙ্গনে প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠায় আইনজীবীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

​বক্তব্যে আরও বলেন , পশ্চিমা বিশ্ব ইসলাম ও এর আইন-কানুনকে ভীতিপ্রদ হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করলেও বাস্তবে ইসলাম মানুষের সহজ ও স্বাভাবিক জীবনবিধান। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে সকল বাধা-বিপত্তি দূর করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে দ্বিগুণ উদ্যমে কাজ করে যাওয়ার জন্য উপস্থিত সকল আইনজীবীর প্রতি আহ্বান জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতে কর্ম পরিষদ সদস্য হাফেজ আব্দুল মোমিন, সিনিয়র এড. এম এ হাফিজ মোল্লাহ, এড. নিজামউদ্দিন, এড. আক্তার হোসেন, এড, সারোয়ার হোসেন সহ লয়ার্স কাউন্সিলের নেতৃবৃন্দ। 

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত