বন্দরে সাবেক কাউন্সিলর মুরাদের উদ্যোগে ফ্রি চক্ষু সেবা প্রদান
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর সোনাকান্দা পানি টাংকিসংলগ্ন সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদের কার্যালয়ে এই চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এই কর্মসূচিতে নারায়ণগঞ্জের ‘গ্রীন আই হসপিটাল’-এর অভিজ্ঞ চিকিৎসক দল প্রায় ২০০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেন। পাশাপাশি ছানি রোগীদের জন্য স্বল্পমূল্যে অপারেশনের বিশেষ সুবিধাও দেওয়া হয়।
কর্মসূচিতে মো. আমিনুল ইসলাম শাহীন, খোকন মৃধা, আরমান, তাকিন, বাদশা, নিলন, চয়ন, ইয়ানবী, সাইদুল ও বায়োজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সার্বিক সহায়তা প্রদান করেন।
আপনার মতামত লিখুন