হ্নীলা বাজারে নির্মিত হচ্ছে আধুনিক বাণিজ্যিক ভবন নূর মোহাম্মদ টাওয়ার, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে আহ্বান
টেকনাফের হ্নীলা বাজারের কাঁচাবাজার সংলগ্ন পানখালী রোডে নির্মিত হচ্ছে আধুনিক বাণিজ্যিক ভবন নূর মোহাম্মদ টাওয়ার। ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনার জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ ভবনটি ইতোমধ্যে ব্যবসায়ীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ভবন কর্তৃপক্ষ জানিয়েছে, নূর মোহাম্মদ টাওয়ারে ২৪ ঘণ্টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা, ফায়ার সেফটি সিস্টেম, নিরাপত্তাকর্মী, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানির সুবিধা, উন্নত স্যানিটেশন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে।
এ ভবনে দোকান, শোরুম, কর্পোরেট অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখা, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন ধরনের ব্যবসা ও সেবামূলক প্রতিষ্ঠানের জন্য উপযোগী বাণিজ্যিক স্পেস বরাদ্দের সুযোগ রয়েছে।
ভবন কর্তৃপক্ষ আগ্রহী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দ্রুত যোগাযোগ করে নিজেদের প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত স্পেস নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
যোগাযোগ: ০১৮৪০-০২৮০২৫
ঠিকানা: নূর মোহাম্মদ টাওয়ার, কাঁচাবাজার সংলগ্ন, পানখালী রোড, হ্নীলা বাজার, টেকনাফ।
আপনার মতামত লিখুন