ঢাকা   সোমবার, ২৭ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

নোনাপাড় থেকে বিশ্বসাহিত্যে, কবি নিলয় রফিকের অনন্য যাত্রা

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

নোনাপাড় থেকে বিশ্বসাহিত্যে, কবি নিলয় রফিকের অনন্য যাত্রা

কক্সবাজারের মহেশখালী উপজেলার নোনাছড়ি গ্রামের নোনামানুষের পল্লী থেকে উঠে আসা কবি নিলয় রফিক এখন বাংলা কবিতার পাশাপাশি বিশ্বসাহিত্যের অঙ্গনেও নিজের অবস্থান তৈরি করেছেন। তাঁর কবিতা ও কাব্যগ্রন্থ ইতোমধ্যে ইংরেজি, ফরাসি, ইতালিয়ান ও আরবিসহ বিশ্বের ৩০টি ভাষায় অনূদিত ও প্রকাশিত হয়েছে। প্যারিসসহ বিভিন্ন দেশের দুই শতাধিক সাহিত্য ম্যাগাজিন ও জার্নালে প্রকাশিত হয়েছে তাঁর কবিতা।

তরুণ কবি নিলয় রফিক শব্দের পরতে পরতে অনুভূতি ও জীবনবোধ গেঁথে কবিতায় নির্মাণ করেছেন নিজস্ব এক জগৎ। নিভৃত গ্রামের এই কবির সাহিত্যকর্মের পদচিহ্ন এখন ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বসাহিত্যের বিভিন্ন প্রান্তে।

বাংলা ভাষায় কবি নিলয় রফিকের ছয়টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। বইগুলো হলো—‘বিশুদ্ধ বাতাসে ভাসি আসি রাজহাঁস’, ‘পিপাসার পরমায়ু’, ‘নোনামানুষের মুখ’, ‘অজ্ঞাত আগুন’, ‘আঁখিআঁকা আদিনাথ’ ও ‘মোমের প্রার্থনায় নত মাটির শরীর’। তাঁর এসব কাব্যগ্রন্থ নিয়ে বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমান ‘নবদিগন্তের কবি: নিলয় রফিক’ নামে একটি গবেষণাগ্রন্থও লিখেছেন।

নিলয় রফিকের কবিতার চারটি ইংরেজি অনূদিত বই অ্যামাজন থেকে প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘ডিফেন্ডার্স অব ফায়ার’ ইতালিয়ান ভাষায় এবং ‘হোয়াইট স্টোন’ ফরাসি ভাষায়ও প্রকাশিত হয়েছে। ইতালির কবি এলিসা মাসিয়া এবং কানাডিয়ান কবি ও অনুবাদক শাহ জাহান আশরাফী তাঁর দুটি বই ইংরেজিতে অনুবাদ করেছেন। ‘ইনকমপ্লিট কিস’ ও ‘হোয়াইট স্টোন’ ইংরেজিতে অনুবাদ করেছেন কবি জ্যোতির্ময় নন্দী। ‘ডিফেন্ডার্স অব ফায়ার’ অনুবাদ করেছেন কবি নূরুল হক।

এদিকে ‘হোয়াইট স্টোন’ কাব্যগ্রন্থটি আরবি ভাষায় প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। লেবাননের স্বনামধন্য কবি ও অনুবাদক তাঘরীদ বৌমেরহি বইটি অনুবাদ করেছেন। এছাড়া ‘সানলীফ’ বইটিও একাধিক অনুবাদকের মাধ্যমে অনূদিত হয়েছে।

সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি দুটি ইতালিয়ান সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি নিলয় রফিক। পুরস্কার দুটি হলো—SENEGA Literary Award-2025 এবং NOSSIDE Literary Award-2025

কবি নিলয় রফিকের জন্ম কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি প্রবল আকর্ষণ নিয়ে বেড়ে ওঠেন তিনি। স্কুলজীবন থেকেই কবিতা লেখা শুরু করেন। এরপর দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকার সাহিত্য পাতায় নিয়মিত কবিতা লিখে চলেছেন।

কক্সবাজারে বসবাস করেও দেশের রাজধানীকেন্দ্রিক সাহিত্যাঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন নিলয় রফিক। জাতীয় পর্যায়ের বিভিন্ন সাহিত্য সমাবেশ, সাহিত্য আসর ও মিলনমেলায় নিয়মিত অংশগ্রহণের পাশাপাশি দেশের বিভিন্ন স্তরের সাহিত্যিকদের সঙ্গে তাঁর রয়েছে গভীর সখ্যতা।

সাহিত্য সমালোচকদের মতে, কবি নিলয় রফিক তাঁর সাহিত্যসাধনা অব্যাহত রাখলে বাংলা কবিতার জগতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করার পাশাপাশি আন্তর্জাতিক সাহিত্যাঙ্গনেও গুরুত্বপূর্ণ স্থান করে নিতে পারবেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নোনাপাড় থেকে বিশ্বসাহিত্যে, কবি নিলয় রফিকের অনন্য যাত্রা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত