ঢাকা   বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

বন্দরে নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

বন্দরে স্বেচ্ছাসেবক দলের নেতা জনির পিতা ও ইসলামী আন্দোলনের নেতা বুলবুল সহ নিহত একাধিক ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ এশা উপজেলার নবীগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে অ্যাডভোকেট আবুল কালাম আতাউর রহমান মুকুলকে ইঙ্গিত করে বলেন, "যাদের পায়ের নিচে মাটি নেই, তারা এখন আবল-তাবল বলবেই। এরা ১৯৯১ সালেও বিরোধীতা করেছিল, যা দেশের মানুষ ভালো করেই জানে।" বক্তব্যে তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বস্ত করেন।

​দোয়া মাহফিলের পূর্বে নিহত বুলবুলের পরিবারের বাসভবনে গিয়ে খোঁজখবর নেওয়া হয় এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

​মাহফিলে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা। অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান মাহামুদ, মেজবা উদ্দিন স্বপন, বন্দর থানা বিএনপি সাধারন সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা আমজাদ মেম্বার সহ বন্দর উপজেলা ও থানা ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

বন্দরে নিহতদের স্মরণে এমপি আবুল কালামের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বন্দরে স্বেচ্ছাসেবক দলের নেতা জনির পিতা ও ইসলামী আন্দোলনের নেতা বুলবুল সহ নিহত একাধিক ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় মিলাদ, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ এশা উপজেলার নবীগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে অ্যাডভোকেট আবুল কালাম আতাউর রহমান মুকুলকে ইঙ্গিত করে বলেন, "যাদের পায়ের নিচে মাটি নেই, তারা এখন আবল-তাবল বলবেই। এরা ১৯৯১ সালেও বিরোধীতা করেছিল, যা দেশের মানুষ ভালো করেই জানে।" বক্তব্যে তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বস্ত করেন।

​দোয়া মাহফিলের পূর্বে নিহত বুলবুলের পরিবারের বাসভবনে গিয়ে খোঁজখবর নেওয়া হয় এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

​মাহফিলে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা। অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান মাহামুদ, মেজবা উদ্দিন স্বপন, বন্দর থানা বিএনপি সাধারন সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা আমজাদ মেম্বার সহ বন্দর উপজেলা ও থানা ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত