ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

ইমান-আকিদা রক্ষা ও ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

ইমান-আকিদা রক্ষা ও ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের

​দেশ ও ইসলামি মূল্যবোধ রক্ষার স্বার্থে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এবং ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল জব্বার।

৮ সেপ্টেম্বর মঙলবার নারায়ণগঞ্জ রুপগঞ্জ ইসলামী ছাত্রশিবিরের এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি স্পষ্ট করে বলেন, ইসলাম, দেশের স্বাধীনতা-সারভৌমত্ব এবং আলেম সমাজের ওপর আঘাত এলে কোনো সচেতন মুসলিম চুপ করে বসে থাকতে পারে না।

​অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের  উদ্দেশে মাওলানা আবদুল জব্বার বলেন, ইতিহাস সাক্ষী—প্রতিটি যুগেই বাতিল ও ইসলামবিরোধী শক্তি সত্যের কণ্ঠকে স্তব্ধ করতে নানামুখী ষড়যন্ত্র করেছে। কিন্তু তৌহিদী জনতার ঈমানি শক্তি ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কোনো অন্যায়-অবিচার স্থায়ী হতে পারেনি। বর্তমান সময়েও ইসলাম, মাদরাসা শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্যকে লক্ষ্য করে নানামুখী চক্রান্ত চলছে, যা নস্যাৎ করতে সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।

​তিনি আরও বলেন, আলেম-ওলামা এবং শান্তিকামী জনতা সবসময় দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। তবে শান্তিকামী মানুষকে কোনোভাবে উসকানি দেওয়া বা আলেম সমাজকে অন্যায্যভাবে হয়রানি করার অপচেষ্টা চালানো হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের জোর দাবি জানান তিনি।

​পরিশেষে মাওলানা আবদুল জব্বার দেশ, জাতি ও পুরো মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ ও হেদায়েত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। একইসঙ্গে তিনি সমাজের সর্বস্তরে ইসলামের মহান আদর্শ ছড়িয়ে দেওয়ার এবং প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পথে অবিচল থাকার জন্য সর্বস্তরের মানুষের প্রতি তাগিদ দেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইমান-আকিদা রক্ষা ও ইসলামবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা আবদুল জব্বারের

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​দেশ ও ইসলামি মূল্যবোধ রক্ষার স্বার্থে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে এবং ধর্মপ্রাণ মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল জব্বার।

৮ সেপ্টেম্বর মঙলবার নারায়ণগঞ্জ রুপগঞ্জ ইসলামী ছাত্রশিবিরের এক কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি স্পষ্ট করে বলেন, ইসলাম, দেশের স্বাধীনতা-সারভৌমত্ব এবং আলেম সমাজের ওপর আঘাত এলে কোনো সচেতন মুসলিম চুপ করে বসে থাকতে পারে না।

​অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের  উদ্দেশে মাওলানা আবদুল জব্বার বলেন, ইতিহাস সাক্ষী—প্রতিটি যুগেই বাতিল ও ইসলামবিরোধী শক্তি সত্যের কণ্ঠকে স্তব্ধ করতে নানামুখী ষড়যন্ত্র করেছে। কিন্তু তৌহিদী জনতার ঈমানি শক্তি ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে কোনো অন্যায়-অবিচার স্থায়ী হতে পারেনি। বর্তমান সময়েও ইসলাম, মাদরাসা শিক্ষা ও ধর্মীয় ঐতিহ্যকে লক্ষ্য করে নানামুখী চক্রান্ত চলছে, যা নস্যাৎ করতে সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।

​তিনি আরও বলেন, আলেম-ওলামা এবং শান্তিকামী জনতা সবসময় দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার পক্ষে। তবে শান্তিকামী মানুষকে কোনোভাবে উসকানি দেওয়া বা আলেম সমাজকে অন্যায্যভাবে হয়রানি করার অপচেষ্টা চালানো হলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না। দেশের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ও নিরপেক্ষ ভূমিকা পালনের জোর দাবি জানান তিনি।

​পরিশেষে মাওলানা আবদুল জব্বার দেশ, জাতি ও পুরো মুসলিম উম্মাহর ঐক্য, কল্যাণ ও হেদায়েত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। একইসঙ্গে তিনি সমাজের সর্বস্তরে ইসলামের মহান আদর্শ ছড়িয়ে দেওয়ার এবং প্রতিকূল পরিস্থিতিতেও সত্যের পথে অবিচল থাকার জন্য সর্বস্তরের মানুষের প্রতি তাগিদ দেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত