ঢাকা   শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এড. আবুল কালাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সবুজ এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি অতিথিরা তাদের বক্তব্যে পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের কিল্লারপুলস্থ বিবি মরিয়ম গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

​প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এড. আবুল কালাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সবুজ এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি অতিথিরা তাদের বক্তব্যে পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম ও খেলাধুলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত