নবাগত পুলিশ সুপারের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলায় নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সাথে মতবিনিময় করেছে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
৯ সেপ্টেম্বর বুধবার দুপুর বারোটায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে, বন্দরে সম্প্রতি ২৬ নং ওয়ার্ডে খেলাফত মজলিসের কর্মী শাহীন হত্যা ও ২২ নং ওয়ার্ডে যুব আন্দোলনের নেতা বুলবুল হত্যাকান্ডসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, কিশোরগ্যাংয়ের তান্ডব ও মাদকের ভয়াবহ অবস্থা নিয়ে আলোচনা করা হয় এবং এসকল ব্যাপারে দ্রুত কার্যকর ভূমিকা নেওয়ার জন্য পুলিশ সুপারের নিকট আবেদন জানানো হয়৷ এসময় পুলিশ সুপার নারায়ণগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে খেলাফত মজলিস নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়াজী, মুফতী আব্দুল গনী, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, বন্দর থানা সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল-মামুন, মহানগর প্রচার সম্পাদক মুফতী তৌফিক বিন হারিছ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সহ-সভাপতি যোবায়ের তানভীর, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, খেলাফত মজলিস নেতা আলতাফ হুসাইন, এডভোকেট হাসান শাহরিয়ার খান আসাদ, আকিব হোসাইন রাকিব, প্রমুখ।
আপনার মতামত লিখুন