ঢাকা   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানায় সিরাতুন্নবী সা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 ২৬ আগস্ট (বুধবার ) নারায়ণগঞ্জ মহানগরীর পশ্চিম সাংগঠনিক থানার উদ্যোগে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অত্র থানার সম্মানিত সেক্রেটারি জনাব ফয়সাল আলমের সঞ্চালনায় থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পশ্চিম  সাংগঠনিক থানার সম্মানিত তত্ত্বাবধায়ক মাওলানা মোঃ ওমর ফারুক।

প্রধান অতিথি তার বক্তব্যে সূরা আহযাবের উদ্ধৃতি দিয়ে বলেন তোমাদের জন্য রাসূল (সা ) এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। 

তিনি বলেন, হজরত আয়েশা (রা ) কে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল (সা ) এর চরিত্র সম্পর্কে। তখন তিনি বলেছিলেন পুরো কুরআনটায় হচ্ছে রাসূল (সা ) এর চরিত্র।

তাই তিনি সকলকে ব্যক্তিগত চরিত্র, পারিবারিক শান্তি  ও সামাজিক  ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাসূল( সা ) সিরাত অনুসরণের আহ্বান জানান।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানার ওলামা মাশায়েক পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা আবু সাঈদ মাহমুদ, নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানার অফিস, প্রচার  ও শিক্ষা বিভাগের সেক্রেটারি এস এস এম  শফিকুল ইসলাম শফিক, নারায়ণগঞ্জ পশ্চিম থানার তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ পশ্চিম থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব খোরশেদ আলম রবিন সহ নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে নারায়ণগঞ্জ পশ্চিম থানার কর্মী ও রোকনরা কুইজ ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানায় সিরাতুন্নবী সা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

 ২৬ আগস্ট (বুধবার ) নারায়ণগঞ্জ মহানগরীর পশ্চিম সাংগঠনিক থানার উদ্যোগে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অত্র থানার সম্মানিত সেক্রেটারি জনাব ফয়সাল আলমের সঞ্চালনায় থানা আমীর মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ পশ্চিম  সাংগঠনিক থানার সম্মানিত তত্ত্বাবধায়ক মাওলানা মোঃ ওমর ফারুক।

প্রধান অতিথি তার বক্তব্যে সূরা আহযাবের উদ্ধৃতি দিয়ে বলেন তোমাদের জন্য রাসূল (সা ) এর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। 

তিনি বলেন, হজরত আয়েশা (রা ) কে জিজ্ঞাসা করা হয়েছিল রাসূল (সা ) এর চরিত্র সম্পর্কে। তখন তিনি বলেছিলেন পুরো কুরআনটায় হচ্ছে রাসূল (সা ) এর চরিত্র।

তাই তিনি সকলকে ব্যক্তিগত চরিত্র, পারিবারিক শান্তি  ও সামাজিক  ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাসূল( সা ) সিরাত অনুসরণের আহ্বান জানান।

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানার ওলামা মাশায়েক পরিষদের সম্মানিত সভাপতি মাওলানা আবু সাঈদ মাহমুদ, নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানার অফিস, প্রচার  ও শিক্ষা বিভাগের সেক্রেটারি এস এস এম  শফিকুল ইসলাম শফিক, নারায়ণগঞ্জ পশ্চিম থানার তারবিয়াত বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ পশ্চিম থানার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব খোরশেদ আলম রবিন সহ নারায়ণগঞ্জ পশ্চিম সাংগঠনিক থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা শেষে নারায়ণগঞ্জ পশ্চিম থানার কর্মী ও রোকনরা কুইজ ও ইসলামী সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত