সিদ্ধিরগঞ্জে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে দুই মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গত মঙ্গলবার (২৬ আগস্ট ) নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। অভিযানকালে দুই মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।
পরে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত মোস্তারী আটককৃত শাহপরানকে (৪২) ৩০ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
সাজাপ্রাপ্ত শাহপরান নারায়ণগঞ্জ জপলার সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া মুন লাইট দক্ষিণ এলাকার সালামের বাড়ীর ভাড়াটিয়া মৃত নুর ইসলামের ছেলে।
একই অভিযানে সিদ্ধিরগঞ্জ থানার ২নং ঢাকেশ্বরী এলাকার আমান উল্লাহর বাড়ীর ভাড়াটিয়া) আঃ রহিম ছেলে আটক বাবু (৩০),কে ২০ দিনের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সিদ্ধিরগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সময়ের কন্ঠস্বরকে জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
সাজাপ্রাপ্ত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে।###
আপনার মতামত লিখুন