ঢাকা   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দক্ষিণ আজিবপুর সরদারপাড়া মসজিদ এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল

 জানান, ২৫ আগস্ট  তিনি ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে আমির তাদের ঘরে প্রবেশ করেন। এ সময় বাড়িতে একা থাকা তার ছয় বছরের মেয়ের ওপর জোরপূর্বক শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন।

পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে শিশুটিকে কান্নাকাটি করতে দেখেন। পরে শিশুর কাছ থেকে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তার স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থায় প্রভাব পড়েছে বলেও জানান তিনি।

ঘটনার পর অভিযুক্ত মো: আমির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে অভিযুক্তের পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানিয়ে বিচার চাইতে গেলে তারা বিষয়টি স্বীকার না করে উল্টো তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই রিপোর্ট লেখার আগপর্যন্ত থানায় কোন লিখিত হয়নি।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দক্ষিণ আজিবপুর সরদারপাড়া মসজিদ এলাকায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল

 জানান, ২৫ আগস্ট  তিনি ও পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে আমির তাদের ঘরে প্রবেশ করেন। এ সময় বাড়িতে একা থাকা তার ছয় বছরের মেয়ের ওপর জোরপূর্বক শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন।

পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে শিশুটিকে কান্নাকাটি করতে দেখেন। পরে শিশুর কাছ থেকে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তার স্বাভাবিক শারীরিক ও মানসিক অবস্থায় প্রভাব পড়েছে বলেও জানান তিনি।

ঘটনার পর অভিযুক্ত মো: আমির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। পরে অভিযুক্তের পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানিয়ে বিচার চাইতে গেলে তারা বিষয়টি স্বীকার না করে উল্টো তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই রিপোর্ট লেখার আগপর্যন্ত থানায় কোন লিখিত হয়নি।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত