ঢাকা   শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

সিদ্ধিরগঞ্জে “মায়ের দোয়া এন্টারপ্রাইজ” বালুর গদির উদ্বোধন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ল্যান্ডিং স্টেশন এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে “মায়ের দোয়া এন্টারপ্রাইজ” নামে একটি বালুর গদির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাদ মাগরিব নাসিক ৪ নম্বর ওয়ার্ডের কাঁচপুর ল্যান্ডিং স্টেশন এলাকায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

“মায়ের দোয়া এন্টারপ্রাইজ” পরিচালনা করবেন বিএনপি নেতা মো. হারুন অর রশিদ, যুবদল নেতা মো. মাহাবুব হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, ডাক্তার মো. মুসা ও মোহাম্মদ আলী।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ক্রেতাদের সুবিধার্থে এখান থেকে আস্তর বালু ও ভিটি বালু সুলভ মূল্যে ক্রয়-বিক্রয় করা হবে। গুণগত মান বজায় রেখে সঠিক মাপে গ্রাহকদের কাছে বালু পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নাসিক ৪ নম্বর ওয়ার্ডের মাতবরবাড়ী জামে মসজিদের ইমাম মুফতি শাখাওয়াত হোসেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজী মো. কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্যসচিব মো. সোহেল রহমান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির হিরা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক নেতা আব্দুল কাদেরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে “মায়ের দোয়া এন্টারপ্রাইজ” বালুর গদির উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাঁচপুর ল্যান্ডিং স্টেশন এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে “মায়ের দোয়া এন্টারপ্রাইজ” নামে একটি বালুর গদির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাদ মাগরিব নাসিক ৪ নম্বর ওয়ার্ডের কাঁচপুর ল্যান্ডিং স্টেশন এলাকায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

“মায়ের দোয়া এন্টারপ্রাইজ” পরিচালনা করবেন বিএনপি নেতা মো. হারুন অর রশিদ, যুবদল নেতা মো. মাহাবুব হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, ডাক্তার মো. মুসা ও মোহাম্মদ আলী।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ক্রেতাদের সুবিধার্থে এখান থেকে আস্তর বালু ও ভিটি বালু সুলভ মূল্যে ক্রয়-বিক্রয় করা হবে। গুণগত মান বজায় রেখে সঠিক মাপে গ্রাহকদের কাছে বালু পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নাসিক ৪ নম্বর ওয়ার্ডের মাতবরবাড়ী জামে মসজিদের ইমাম মুফতি শাখাওয়াত হোসেন।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজী মো. কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্যসচিব মো. সোহেল রহমান, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির হিরা, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক নেতা আব্দুল কাদেরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত