দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ: ফতুল্লায় এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে ২৬ আগষ্ট বুধবার সকালে ফতুল্লা লামাপাড়া এলাকায় এস ড্রাইভিং ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং যুবসমাজকে স্বাবলম্বী করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সময়ে দক্ষতা অর্জন ছাড়া টেকসই কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয়। ড্রাইভিং একটি গুরুত্বপূর্ণ পেশাগত দক্ষতা, যার মাধ্যমে অনেক যুবক আত্মনির্ভরশীল হতে পারে। এস ড্রাইভিং ট্রেনিং সেন্টারের মতো উদ্যোগ দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও বলেন, প্রশিক্ষিত ও দক্ষ চালক তৈরি হলে দেশের পরিবহন খাত আরও সমৃদ্ধ হবে এবং বেকারত্ব কমাতে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ্র সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লষ্কর মোহাম্মদ তাসলিম, জেলা সহকারী সেক্রেটারী আবু সাইদ মুন্না ও জামায়াত নেতা মজিবুর রহমান মিয়াজী।
অনুষ্ঠানে জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মো আব্দুল মান্নানের সভাপতিত্বে
সেক্রেটারি মোঃ রিদওয়ানুল আজিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রশিক্ষক মিজানুর রহমান বলেন, আধুনিক ও মানসম্মত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ চালক তৈরি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এস কে ড্রাইভিং ট্রেনিং সেন্টার নারায়ণগঞ্জে দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন