রাসুল সা.-এর সীরাত অনুসরণেই সব অস্থিরতা দূর হওয়া সম্ভব: হাফেজ আব্দুল মোমিন
রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র সীরাত জানা ও দৈনন্দিন জীবনে তা বাস্তবায়নের মাধ্যমেই সমাজের সকল প্রকার অস্থিরতা ও অশান্তি দূর করা সম্ভব।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে আয়োজিত ‘সিরাতুন্নবী (সা.) আলোচনা সভা’য় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংগঠনটির কেন্দ্রীয় ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ মহানগরী সভাপতি হাফেজ আব্দুল মোমিন।
২১ আগষ্ট, শুক্রবার বিকালে নারায়ণগঞ্জ চাষাড়ার মহানগরী শ্রমিক কল্যাণের কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় সদস্যদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, সাম্য, ইনসাফ ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বনবী (সা.)-এর জীবন অপেক্ষা উত্তম কোনো আদর্শ হতে পারে না। ব্যক্তিগত ও সামাজিক জীবনে তাঁর সুন্নাহ অনুসরণ করাই আমাদের সফলতার একমাত্র পথ।
সংগঠনের মহানগরী সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন: মুন্সি মো. আবদুল্লাহ ফাইসূল, সহ-সভাপতি, নারায়ণগঞ্জ মহানগরী সোলাইমান হোসেন মুন্না, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগরী
খোরশেদ আলম রবিন, কোষাধ্যক্ষ এরশাদ খান, ট্রেড ইউনিয়ন সম্পাদক, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা সভাপতি আক্তার হোসেন শিপু ।
আলোচনা সভায় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ, জাতি ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন