ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে বন্দরে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

​‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১নং ওয়ার্ড বৃহত্তর সালেহ নগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট। ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদি হাজরাদী এলাকায় উৎসবমুখর পরিবেশে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

​যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর সালেহ নগর পঞ্চায়েত কমিটি সভাপতি মিজান আহমেদ, ​উপদেষ্টা আ: রব শিকাদার ও দিল মোহাম্মদ পাঠান, ​সিনিয়র সহ-সভাপতি  আনিজুল মিয়া​সহ-সভাপতি মোখলেসুর রহমান, সেক্রেটারী: কাউন্সিলর শাহীন,​ক্যাশিয়ার: নুর জামান বাদল (মাস্টার)​প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হিরা, ​সাংগঠনিক সম্পাদক  আব্দুল্লাহ আল ফয়সাল খেলার সমন্বয়ক আকবর হোসেন ও জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা তরুণ প্রজন্মকে অন্যায় ও মাদকের পথ থেকে দূরে রেখে মাঠমুখী করার আহ্বান জানান এবং নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

খেলাধুলায় বাড়ে বল মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে বন্দরে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

​‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২১নং ওয়ার্ড বৃহত্তর সালেহ নগর পঞ্চায়েত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট। ২০ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদি হাজরাদী এলাকায় উৎসবমুখর পরিবেশে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

​যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও গণ্যমান্য ব্যক্তিদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃহত্তর সালেহ নগর পঞ্চায়েত কমিটি সভাপতি মিজান আহমেদ, ​উপদেষ্টা আ: রব শিকাদার ও দিল মোহাম্মদ পাঠান, ​সিনিয়র সহ-সভাপতি  আনিজুল মিয়া​সহ-সভাপতি মোখলেসুর রহমান, সেক্রেটারী: কাউন্সিলর শাহীন,​ক্যাশিয়ার: নুর জামান বাদল (মাস্টার)​প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হিরা, ​সাংগঠনিক সম্পাদক  আব্দুল্লাহ আল ফয়সাল খেলার সমন্বয়ক আকবর হোসেন ও জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা তরুণ প্রজন্মকে অন্যায় ও মাদকের পথ থেকে দূরে রেখে মাঠমুখী করার আহ্বান জানান এবং নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজনের আশা প্রকাশ করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত