ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

দেশব্যাপী একযোগে বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৬ উদ্‌যাপন

১৯ আগস্ট ২০২৬: বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS)-এর উদ্যোগে আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৬ উদ্‌যাপিত হয়েছে। দেশের ৮০টিরও বেশি ফটোগ্রাফিক সোসাইটি, অ্যাসোসিয়েশন ও ক্লাবের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি দেশের আলোকচিত্র অঙ্গনে এক অনন্য ঐক্যের বার্তা তুলে ধরেছে।

এবারের আয়োজনের বিশেষত্ব হলো—BPS-এর সরবরাহ করা নির্ধারিত ব্যানার নিয়ে দেশের বিভিন্ন ফটোগ্রাফিক সোসাইটি ও ক্লাব একই দিনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়, জেলা ও বিভাগীয় শহরে বিশ্ব আলোকচিত্র দিবসের কর্মসূচি একযোগে উদ্‌যাপন করছে। ফলে কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি সারাদেশে একই ব্যানার ও অভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব আলোকচিত্র দিবস উদ্‌যাপনের একটি সমন্বিত জাতীয় আবহ তৈরি হয়েছে।

কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে স্মারক টি-শার্ট বিতরণ, সূচনা বক্তব্য, উদ্বোধনী পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্ট আলোকচিত্রী ও সংগঠন প্রতিনিধিদের শুভেচ্ছা বক্তব্য এবং সমাপনী বক্তব্য অনুষ্ঠিত হয়। পরে জাতীয় শহীদ মিনার থেকে টিএসসি রাজু চত্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় বিশেষ শোভাযাত্রা।

বক্তারা বলেন, আলোকচিত্র শুধু একটি শিল্পমাধ্যম নয়; এটি ইতিহাস, সংস্কৃতি, মানুষের জীবন ও সমাজের পরিবর্তনকে ধারণ ও সংরক্ষণের শক্তিশালী মাধ্যম। দেশের বিভিন্ন প্রান্তের আলোকচিত্রী ও সংগঠনগুলোকে একই প্ল্যাটফর্মে যুক্ত করে এই সম্মিলিত আয়োজন বাংলাদেশের আলোকচিত্রচর্চায় নতুন উদ্দীপনা ও ঐক্যের সৃষ্টি করেছে।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি আশা করে, দেশব্যাপী এই সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতে আলোকচিত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, জ্ঞান বিনিময় ও পেশাগত উন্নয়নের পথ আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশের আলোকচিত্রকে আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালীভাবে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি (BPS) বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৬-এর এই ঐতিহাসিক আয়োজনে অংশগ্রহণকারী দেশের সকল ফটোগ্রাফিক সোসাইটি, অ্যাসোসিয়েশন, ক্লাব, আলোকচিত্রী, শিক্ষার্থী, শিল্পী, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

দেশব্যাপী একযোগে বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৬ উদ্‌যাপন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত