ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

বন্দর মুছাপুরে মেম্বার প্রার্থী হাজ্বী স্বপনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ‎

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফনকুল এলাকায় মেম্বার পদপ্রার্থী হাজ্বী মোঃ স্বপনের উদ্যোগে এবং মাহাবুব অপটিক্যালের ব্যবস্থাপনায় এক দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (১৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মুছাপুর ১নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হাজ্বী মোঃ স্বপনের নিজ কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

‎ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন ধরনের চক্ষু রোগের সেবা প্রদান করা হয়। বিশেষ করে ছানি, ঝাপসা দেখা ও অন্যান্য চক্ষু সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।

‎এছাড়া দরিদ্র রোগীদের জন্য বিদেশি লেন্সের মাধ্যমে ছানি ও ফ্যাকো অপারেশনের ব্যবস্থাও রাখা হয়েছে।

‎চক্ষু ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন সহকারী অধ্যাপক ডাঃ নাহাল মোস্তাক খান (অর্ণব)। তিনি এমবিবিএস (ডিইউ), এফসিপিএস (চক্ষু), এমআরসিএস (গ্লাসগো), এমআইসিও (লন্ডন), আইসিও (লন্ডন) ডিগ্রিধারী এবং এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক। তিনি ফ্যাকো, মাইক্রোসার্জারি, লেজার, ভিট্রিও-রেটিনা ও ডায়াবেটিসজনিত চক্ষু রোগের বিশেষজ্ঞ ও সার্জন।

‎মেম্বার পদপ্রার্থী হাজ্বী মোঃ স্বপন বলেন, “আমাদের এলাকার অনেক অসহায় ও দরিদ্র মানুষ অর্থের অভাবে সময়মতো চোখের চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা চিন্তা করেই এই বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য। আমি মেম্বার হই বা না হই,

‎ভবিষ্যতেও এলাকার মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”

‎তিনি আরও বলেন, “চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তাই কোনো ধরনের অবহেলা না করে নিয়মিত চোখ পরীক্ষা করা প্রয়োজন। এই ক্যাম্পের মাধ্যমে যারা চিকিৎসাসেবা পেয়েছেন, তাদের জন্য আমরা আন্তরিকভাবে আনন্দিত।”

‎সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দিনব্যাপী ক্যাম্পে স্থানীয় বিভিন্ন বয়সী নারী-পুরুষ চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।এবং হাজ্বী স্বপনের এমন উদ্যোগ গ্রহন করায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বন্দর মুছাপুরে মেম্বার প্রার্থী হাজ্বী স্বপনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত ‎

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত