ঢাকা   মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

দুমকিতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ফারুকের মতবিনিময় সভা

পটুয়াখালীর দুমকিতে আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ফারুকের মতবিনিময় সভা

পটুয়াখালীর দুমকি উপজেলার  আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আহসান ফারুকের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় দুমকি নতুন বাজারস্হ জমজম রেস্তোরাঁয় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মো. আহসান ফারুক বলেন, “উন্নত, নিরাপদ ও মাদক-সন্ত্রাসমুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন গড়ে তুলতে হলে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা প্রয়োজন।” এ সময় তিনি নিজেকে ওই দায়িত্বের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরেন।

তিনি আরও বলেন, “২০১৬ সালে বিএনপির দুঃসময়ে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। আমি আশা করি,  এবারও দল আমাকে মূল্যায়ন করবে এবং আঙ্গারিয়া ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেবে।”

মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আহসান ফারুক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দুমকিতে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আহসান ফারুকের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

পটুয়াখালীর দুমকি উপজেলার  আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আহসান ফারুকের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টায় দুমকি নতুন বাজারস্হ জমজম রেস্তোরাঁয় উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় মো. আহসান ফারুক বলেন, “উন্নত, নিরাপদ ও মাদক-সন্ত্রাসমুক্ত আঙ্গারিয়া ইউনিয়ন গড়ে তুলতে হলে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা প্রয়োজন।” এ সময় তিনি নিজেকে ওই দায়িত্বের জন্য উপযুক্ত প্রার্থী হিসেবে তুলে ধরেন।

তিনি আরও বলেন, “২০১৬ সালে বিএনপির দুঃসময়ে দল আমাকে মনোনয়ন দিয়েছিল। আমি আশা করি,  এবারও দল আমাকে মূল্যায়ন করবে এবং আঙ্গারিয়া ইউনিয়নের মানুষের সেবা করার সুযোগ দেবে।”

মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা, মাদক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আহসান ফারুক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত