ঢাকা   বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি–ইউএই-এর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত সাগর চন্দ্র স্বপন

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি–ইউএই-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রবাসী সাংবাদিক ও গণমাধ্যমকর্মী সাগর চন্দ্র স্বপন।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন সাগর চন্দ্র স্বপন। ১৯৯৯ সালে ঢাকায় দৈনিক দেশবাংলা পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের হাতেখড়ি। এরপর তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা ও সম্পাদনার দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার দীর্ঘ পথচলায় তিনি দৈনিক বাংলার অধিকার-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া স্বদেশ বিচিত্রা, চ্যানেল এ ওয়ান, দৈনিক খবরের আলো, দৈনিক বাংলার খবরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি–ইউএই-এর নবগঠিত কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সাগর চন্দ্র স্বপন বলেন, সংগঠনের সদস্যদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদার করা এবং প্রবাসী সমাজের ইতিবাচক উদ্যোগগুলোতে সাংবাদিকদের সম্মিলিতভাবে ভূমিকা রাখাই হবে সংগঠনের অন্যতম লক্ষ্য।

তিনি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি–ইউএই-এর নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও মর্যাদাপূর্ণ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি–ইউএই-এর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত সাগর চন্দ্র স্বপন

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি–ইউএই-এর নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রবাসী সাংবাদিক ও গণমাধ্যমকর্মী সাগর চন্দ্র স্বপন।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছেন সাগর চন্দ্র স্বপন। ১৯৯৯ সালে ঢাকায় দৈনিক দেশবাংলা পত্রিকার মাধ্যমে তার সাংবাদিকতা জীবনের হাতেখড়ি। এরপর তিনি দেশের বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকতা ও সম্পাদনার দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার দীর্ঘ পথচলায় তিনি দৈনিক বাংলার অধিকার-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া স্বদেশ বিচিত্রা, চ্যানেল এ ওয়ান, দৈনিক খবরের আলো, দৈনিক বাংলার খবরসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

সাংবাদিকতায় দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি–ইউএই-এর নবগঠিত কমিটিতে তাকে যুগ্ম সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর সাগর চন্দ্র স্বপন বলেন, সংগঠনের সদস্যদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশি সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা জোরদার করা এবং প্রবাসী সমাজের ইতিবাচক উদ্যোগগুলোতে সাংবাদিকদের সম্মিলিতভাবে ভূমিকা রাখাই হবে সংগঠনের অন্যতম লক্ষ্য।

তিনি বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি–ইউএই-এর নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও মর্যাদাপূর্ণ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত