ঢাকা   রোববার, ০২ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

কলাপাড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ রানা
মোঃ রানা
| ফটো কার্ড

কলাপাড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
গনমিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে এক বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষ্যে ১ আগস্ট (শনিবার) সকাল ১০ ঘটিকায় কলাপাড়া উপজেলা সদরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​এতে কলাপাড়া উপজেলার সর্বস্তরের জনশক্তিসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​গণমিছিলটি উপজেলা শহরের প্রধান  সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের ব্যানারে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন, বৈষম্যহীন দেশ গড়া এবং  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সম্বলিত বার্তা তুলে ধরা হয়। এসময় নেতা-কর্মীরা গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

​মিছিল শেষে সংক্ষিপ্ত এক পথসভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন,

​"জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ স্বৈরাচার ও বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে। এখন সময় এসেছে একটি ন্যায়ভিত্তিক, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত, জুলাই হত্যার বিছান নিশ্চিত করা , মানবতা বিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা,গণঅভুস্থত্থানের  চেতনা ও প্রয়োজনে সংস্কার নিশ্চিত করা চেতনা হয়   তরুন দি বাংলাদেশ গড়ে তোলার। কলাপাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নে জামায়াতে ইসলামীর জনশক্তি সাধারণ মানুষের পাশে থেকে ইনসাফ কায়েমে কাজ করে যাবে।"

​সমাবেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে আগত নেতা-কর্মীদের সুসংগঠিতভাবে জনগণের সেবা ও সচেতনতামূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ০২ আগস্ট ২০২৬

কলাপাড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত