ফ্যাসিস্টদের মতো আচরণ করলে সাংবাদিক সমাজ বসে থাকবে না: ইউসুফ আলী প্রধান
দৈনিক মানবজমিন পত্রিকার বন্দর থানা প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে এক প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্যকালে বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, "বর্তমান প্রশাসনও যদি ফ্যাসিস্টদের মতো আচরণ করে, তবে সাংবাদিক সমাজ চুপ করে বসে থাকবে না।"
তিনি আরও বলেন, স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত হানতে এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে। প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি অবিলম্বে এ ভিত্তিহীন মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় নারায়ণগঞ্জের সর্বস্তরের সাংবাদিকদের সাথে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি।
মানববন্ধনে নারায়ণগঞ্জের স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন এবং নুরুজ্জামান মোল্লার বিরুদ্ধে করা মামলা দ্রুত নিষ্পত্তির দাবি জানান।
আপনার মতামত লিখুন