যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল হ্যালো নারায়ণগঞ্জ
অনলাইন নিউজ পোর্টাল ‘হ্যালো নারায়ণগঞ্জ’ আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণার মধ্য দিয়ে নতুন এ গণমাধ্যমটির যাত্রা শুরু হয়।
হ্যালো নারায়ণগঞ্জ ডটকমের সম্পাদক আনোয়ার হাসান বলেন, ‘অনেক নিউজ পোর্টালের ভিড়ে ব্যতিক্রম কিছু করার ইচ্ছা নিয়েই আমরা পাঠকের ভালোবাসা পেতে চাই। তাই কোনো জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান না করে সরাসরি আমাদের কার্যক্রম শুরু করেছি।’
তিনি জানান, সংবাদ, ছবি ও ভিডিও প্রকাশের পাশাপাশি ওয়েবসাইটটিতে পাঠকদের জন্য চারটি বিনামূল্যের ডিজিটাল টুল রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা-ইউনিকোড কনভার্টার, ফটোকার্ড মেকার এবং ছবি ও ভিডিও রিসাইজ করার সুবিধা। প্রয়োজন অনুযায়ী যে কেউ এসব টুল ব্যবহার করতে পারবেন।
পথচলার শুরুতে যারা শুভেচ্ছা ও উৎসাহ জানিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সম্পাদক আনোয়ার হাসান।
আপনার মতামত লিখুন