ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে সাংবাদিক শেখ সুমনের শুভেচ্ছা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশ ও প্রবাসের সকল নারায়ণগঞ্জবাসী, বন্দর এলাকাবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক শেখ সুমন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বজগতের রহমত হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে এই ধরণীতে প্রেরণ করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা তাঁর দয়া ও রহমত নিয়ে আনন্দ প্রকাশ করার নির্দেশ দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীগণ পরম ভক্তি ও আনন্দের সাথে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে থাকেন।
বার্তায় কিছু ভিন মতাবলম্বী ও নামধারী শাইখদের বিভ্রান্তিমূলক প্রচারণার তীব্র নিন্দা জানিয়ে তিনি স্পষ্ট করেন যে, ঈদ অর্থ আনন্দ ও খুশি। এই দিনে নির্দিষ্ট কোনো ওয়াজিব বা ফরজ নামাজ না থাকলেও আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামত ও প্রিয়নবীর আগমনে আনন্দ প্রকাশ করাই এর মূল তাৎপর্য। যারা একে বিতর্কিত করতে চায়, তা তাদের অজ্ঞতা ও বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়।
পরিশেষে, মহান আল্লাহ তাআলা সবাইকে সঠিক সুন্নতি আকিদা বোঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন—এই কামনা করে তিনি সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ প্রার্থনা করেছেন।
আপনার মতামত লিখুন