বন্দর থানা প্রেসক্লাবের কমিটি গঠন মুহসীন সভাপতি, মাইনুদ্দিন সম্পাদক
বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদী কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে বিশেষ সাধারণ সভা ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে বন্দরের মদনপুরস্থ ড্রীমল্যান্ড চাইনীজ রেষ্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে। ক্লাবের আহবায়ক সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে ঘরোয়া আয়োজনে কন্ঠভোটে কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।
এতে দৈনিক রুদ্রবার্তার সহকারি সম্পাদক হাজী মুহাম্মদ মুহসীন দেওয়ান সভাপতি,প্রেস বিডি ডটকম’র সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক ও বর্তমান দেশবাংলা টুয়েন্টিফোর’ ডটকম'র বার্তা সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি কার্যকরি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন আজকের বিপ্লবী বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আবু সাঈদ মিয়া সিনিয়র সহ-সভাপতি, নিউজ টুয়েন্টি ওয়ান ও বাংলাদেশের আলো পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ মনির হোসেন সহ-সভাপতি, চ্যানেল এস এ’র বন্দর প্রতিনিধি সুমন হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, জে এ টিভি’র বন্দর প্রতিনিধি মোহাম্মদ শামীম সহ-সাধারণ সম্পাদক, যমুনা টেলিভিশনের সিনিয়র এডিটর সজিব খান অর্থ সম্পাদক, নন্দিত টেলিভিশন ও দৈনিক যুগের চিন্তা’র মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট সাজিদ হোসেন কিবরিয়া,দৈনিক আজকের জন্মভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার শান্তা আক্তার মহিলা বিষয়ক সম্পাদক, রিসেন্ট নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক মাহমুদুল হাসান সমাজ কল্যাণ সম্পাদক ও দৈনিক বিজয় পত্রিকার নিজস্ব প্রতিনিধি বিমল চন্দ্র ঘোষ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এছাড়া ক্লাবের সাবেক সভাপতি দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার মোঃ ফিরোজ খান, বর্তমান দেশবাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকম’র সম্পাদক ও প্রকাশক এ্যাড. শাহানাজ জামান, জাতীয় দৈনিক বিজনেস ফাইল’র সহকারি সম্পাদক নজরুল ইসলাম নয়ন, শ্যামল কুমার দাস, ইমরান হোসাইন আকাশ ও ইমরান হোসাইন আকাশকে কার্যকরি সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। সভায় বক্তারা বলেন, বন্দর থানা প্রেসক্লাব বরাবরই সমালোচনার উর্দ্ধে থেকে তাদের দায়িত্ব পালণ করে যাচ্ছে।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাংবাদিকতার পেশার মান রক্ষায় বন্দর থানা প্রেসক্লাবের প্রতিটি সদস্য অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করছে। তারা আরো বলেন, আমাদের ক্লাবের ৮জন সদস্য মাষ্টার্স পাশ এবং বেশ কয়েকজন দক্ষ সম্পাদকও রয়েছেন। আমাদেরকে এমনভাবে পেশাগত দায়িত্ব পালণ করতে হবে বন্দর থানা প্রেসক্লাবের কোন সদস্যকে কেউ যাতে সাংঘাতিক না বলে। ৩ মাস অন্তর অন্তর সাংবাদিকতার উপর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বিশেষ সাধারণ সভায় দৈনিক বিজনেস ফাইল পত্রিকার ডেপুটি এডিটর শোভন কমল, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন ও দৈনিক পূর্ণজাগরণের সম্পাদক হুমায়ূন কবির মৃধা, মোঃ ফখরুদ্দিনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে বন্দর ও নারায়ণগঞ্জসহ সারাদেশের সকল প্রয়াত গণমাধ্যমকর্মীর বিদেহী রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আবু সাঈদ মিয়া।
আপনার মতামত লিখুন