ঢাকা   বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের দেওয়ানবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটন দেওয়ানের পরিবারের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

উল্লেখ: গত১০ আগস্ট লিটন দেওয়ানের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পরপরই মাওলানা আবদুল জব্বার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় ২০ আগষ্ট বৃহস্পতিবার বিকালে বন্দর ২২ নং ওয়ার্ডের দেওয়ানবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

মাওলানা আবদুল জব্বার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে হবে। জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, বন্দর থানা আমীর মাওলানা ফজলুলহাই জাফরি এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের দেওয়ানবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লিটন দেওয়ানের পরিবারের পাশে সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার।

উল্লেখ: গত১০ আগস্ট লিটন দেওয়ানের বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিকাণ্ডের পরপরই মাওলানা আবদুল জব্বার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আর্থিক সহায়তার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় ২০ আগষ্ট বৃহস্পতিবার বিকালে বন্দর ২২ নং ওয়ার্ডের দেওয়ানবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

মাওলানা আবদুল জব্বার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের উদ্দেশে বলেন, এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে হবে। জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, বন্দর থানা আমীর মাওলানা ফজলুলহাই জাফরি এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত