ঢাকা   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

বন্দরে খাল উদ্ধারে ভূমিদস্যুদের বিরুদ্ধে কাওসারের কঠোর হুঁশিয়ারি

নারায়ণগঞ্জ বন্দরের নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকায় চলমান খাল খননকাজে বাধা প্রদানকারী এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আলহাজ্ব আবুল কাওসার আশা। একই সাথে অবৈধ দখলদারদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বেচ্ছায় সরকারি জমি ও খাল ছেড়ে দেওয়ার চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছেন তিনি।

​৩০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে ওই এলাকার খাল খননকাজ পরিদর্শন শেষে স্থানীয় জনগণের উপস্থিতিতে আয়োজিত এক সমাবেশে তিনি এই কড়া বার্তা দেন।

​পরিদর্শনকালে আবুল কাওসার আশা পরিষ্কার ভাষায় জানিয়ে দেন, সমাজের প্রভাবশালী বা বিত্তশালীরা যতই ক্ষমতাধর হোন না কেন, সরকারি জমি ও জনস্বার্থের খাল দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। সমাবেশে তিনি বলেন ​"এ দেশের গরিব মানুষ কখনো খাল বা সরকারি সম্পত্তি দখল করে না। যারা ভূমিদস্যু এবং সমাজের তথাকথিত প্রভাবশালী, তারাই সিন্ডিকেট করে খাল ও সরকারি জমি দখল করে রেখেছেন। নিজ উদ্যোগে যদি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব অবৈধ স্থাপনা ও দখল সরিয়ে নেওয়া না হয়, তবে প্রশাসনের সহায়তায় খুব শীঘ্রই কঠোর উচ্ছেদ অভিযান চালানো হবে।"

​বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্রনায়কের সুনির্দিষ্ট নির্দেশ যথাযথভাবে মেনে চলাই তাদের মূল নীতি। ধনী-গরিব নির্বিশেষে আইনের চোখে সবাই সমান। তাই দলমত নির্বিশেষে সামাজিক ও রাজনৈতিক পরিমণ্ডলের সবাইকে নিয়ে তারা একটি সুন্দর ও দখলমুক্ত এলাকা গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বদ্ধপরিকর। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ স্থাপনা না সরালে কোনো প্রকার তদবির বা সুপারিশ আমলে নেওয়া হবে না বলেও জানান তিনি।

​এদিকে সরকারি খাল উদ্ধারে প্রশাসনের এমন কঠোর অবস্থান ও আশার এই ঘোষণায় নবীগঞ্জ ও নোয়াদ্দা এলাকার স্থানীয় সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। সমাবেশ ও পরিদর্শনকালে উপস্থিত বিপুল সংখ্যক এলাকাবাসী অবৈধ খাল উদ্ধারের এই কার্যক্রমে পূর্ণ সমর্থন ও সন্তোষ প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

বন্দরে খাল উদ্ধারে ভূমিদস্যুদের বিরুদ্ধে কাওসারের কঠোর হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত