ঢাকা   সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

রূপগঞ্জে প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি দিপু ভূঁইয়া আর্থিক সহায়তা প্রদান

মোঃ আবু কাওছার মিঠু
মোঃ আবু কাওছার মিঠু
| ফটো কার্ড

রূপগঞ্জে প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি দিপু ভূঁইয়া আর্থিক সহায়তা প্রদান

মোঃ মোয়াশেল ভূঁইয়া 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রয়াত বিএনপি নেতা ও ধর্মবিষয়ক সম্পাদক কামাল হোসেন (আখন)-এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তাঁর পক্ষ থেকে প্রয়াত নেতার পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুতারলড়া-গরিয়াভিটা এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও নেতাকর্মীদের উপস্থিতিতে এ আর্থিক অনুদান পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সাউদ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস ভূঁইয়া, সাধারণ সম্পাদক বাবুল শিকদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

জানা যায়, বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক কামাল হোসেন (আখন) কিছুদিন আগে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে। বিষয়টি তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল শিকদার রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে অবহিত করেন।

বিষয়টি জানতে পেরে প্রয়াত নেতা কামাল হোসেন (আখন)-এর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন এমপি দিপু ভূঁইয়া। পরে তাঁর পক্ষ থেকে দেওয়া আর্থিক সহায়তা স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও মুরুব্বিদের উপস্থিতিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “বিএনপি যতদিন থাকবে, ততদিন প্রয়াত নেতা কামাল হোসেন (আখন)-এর পরিবারের পাশে থেকে তাদের সহযোগিতা করা হবে।”

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা প্রয়াত কামাল হোসেন (আখন)-এর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে পরিবারের দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, একজন রাজনৈতিক সহকর্মীর মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল শিকদারের উদ্যোগে বিষয়টি এমপি দিপু ভূঁইয়ার নজরে আসে। তাঁর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পাওয়ায় প্রয়াত নেতার পরিবার এই দুঃসময়ে কিছুটা হলেও উপকৃত হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি দিপু ভূঁইয়া আর্থিক সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত