ঢাকা   সোমবার, ২৭ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

নিরাপদ টেকনাফের দাবিতে মোছনী নয়াপাড়া আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

নিরাপদ টেকনাফের দাবিতে মোছনী নয়াপাড়া আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা

টেকনাফ-উখিয়া সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে অপহরণ ও মাদকসংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষাপটে জনসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মোছনী নয়াপাড়া আদর্শ বিদ্যাপীঠ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা অপহরণ ও মাদকমুক্ত নিরাপদ টেকনাফের দাবিতে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘অপহরণমুক্ত টেকনাফ চাই’, ‘মাদকমুক্ত টেকনাফ চাই’, ‘নিরাপদ টেকনাফ আমাদের সবার অধিকার’ এবং ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’।

এ সময় শিক্ষার্থীরা বলেন, টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপহরণসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সচেতনতামূলক এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, সচেতন হই—ঐক্যবদ্ধ হই, নিরাপদ ও সুন্দর টেকনাফ গড়ে তুলি।’

বিদ্যালয়ের এমন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শিক্ষার্থীদের মধ্যে অপরাধ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি হলে তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নিরাপদ টেকনাফের দাবিতে মোছনী নয়াপাড়া আদর্শ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

টেকনাফ-উখিয়া সীমান্তবর্তী এলাকায় সাম্প্রতিক সময়ে অপহরণ ও মাদকসংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির প্রেক্ষাপটে জনসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মোছনী নয়াপাড়া আদর্শ বিদ্যাপীঠ। বিদ্যালয়ের শিক্ষার্থীরা অপহরণ ও মাদকমুক্ত নিরাপদ টেকনাফের দাবিতে বিভিন্ন সচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘অপহরণমুক্ত টেকনাফ চাই’, ‘মাদকমুক্ত টেকনাফ চাই’, ‘নিরাপদ টেকনাফ আমাদের সবার অধিকার’ এবং ‘মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন’।

এ সময় শিক্ষার্থীরা বলেন, টেকনাফের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অপহরণসহ সব ধরনের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি মাদকের বিস্তার রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সচেতনতামূলক এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, সচেতন হই—ঐক্যবদ্ধ হই, নিরাপদ ও সুন্দর টেকনাফ গড়ে তুলি।’

বিদ্যালয়ের এমন উদ্যোগকে স্থানীয় সচেতন মহল ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, শিক্ষার্থীদের মধ্যে অপরাধ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি হলে তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত