ঢাকা   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

বন্দর তালতলা পুলিশ ফাঁড়ি বাস্তবায়নের পথে: এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর থানাধীন মদনপুর-মদনগঞ্জ রোডের তালতলা স্ট্যান্ড এলাকায় একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠার দীর্ঘদিনের প্রত্যাশা এবার বাস্তবায়নের পথে। স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে এই উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

​সম্প্রতি স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এবং স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে তালতলা পুলিশ ফাঁড়ির কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

​এরই অংশ হিসেবে গতকাল মদনপুর-মদনগঞ্জ রোডের তালতলা স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন এমপির রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা ও ওসি জামাল উদ্দিন। পরিদর্শনের সময় তাঁরা অত্যন্ত মনোযোগ সহকারে এলাকাবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও নিরাপত্তার নানা সমস্যার কথা শোনেন এবং ফাঁড়িটি দ্রুত বাস্তবায়নের জোরালো আশ্বাস প্রদান করেন।

​এলাকাবাসীর মতে, এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধমূলক কার্যক্রম অনেকাংশে কমে আসবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, খুব শীঘ্রই এই পুলিশ ফাঁড়িটি চালু হওয়ার মাধ্যমে এলাকার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

বন্দর তালতলা পুলিশ ফাঁড়ি বাস্তবায়নের পথে: এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার বন্দর থানাধীন মদনপুর-মদনগঞ্জ রোডের তালতলা স্ট্যান্ড এলাকায় একটি পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠার দীর্ঘদিনের প্রত্যাশা এবার বাস্তবায়নের পথে। স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে এই উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।

​সম্প্রতি স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন এবং স্থানীয় ইউপি সদস্য আমজাদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে তালতলা পুলিশ ফাঁড়ির কাজ দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়।

​এরই অংশ হিসেবে গতকাল মদনপুর-মদনগঞ্জ রোডের তালতলা স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন এমপির রাজনৈতিক সচিব আবুল কাওসার আশা ও ওসি জামাল উদ্দিন। পরিদর্শনের সময় তাঁরা অত্যন্ত মনোযোগ সহকারে এলাকাবাসীর দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া ও নিরাপত্তার নানা সমস্যার কথা শোনেন এবং ফাঁড়িটি দ্রুত বাস্তবায়নের জোরালো আশ্বাস প্রদান করেন।

​এলাকাবাসীর মতে, এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধমূলক কার্যক্রম অনেকাংশে কমে আসবে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন, খুব শীঘ্রই এই পুলিশ ফাঁড়িটি চালু হওয়ার মাধ্যমে এলাকার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত