ডেঙ্গু আক্রান্ত কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহীন হাওলাদার, দোয়া প্রার্থনা
নারায়ণগঞ্জ মহানগরের বন্দর থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহীন হাওলাদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাধীন রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য তিনি নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে জ্বরসহ শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন শাহীন হাওলাদার। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করানো হলে তার ডেঙ্গু শনাক্ত হয়। এরপর থেকে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শাহীন হাওলাদার তার শারীরিক সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
তিনি বলেন, “মহান আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং পুনরায় রাজপথে ও জনগণের সেবায় নিয়োজিত হওয়ার তাওফিক দান করেন—এ জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।”
এদিকে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।
আপনার মতামত লিখুন