টেকনাফে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‍্যালি, পথসভা ও বৃক্ষরোপণ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগান নিয়ে স্বেচ্ছাসেবক দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি ও পথসভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট রশিদুল আলম চৌধুরী। অনুষ্ঠানটি পরিচালনা করেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওমর সাদেক।
এ সময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক এফ.এ. সোহেল চৌধুরী, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম অপি, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামশুল হক ও সাংগঠনিক সম্পাদক মো. রাসেল উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার আহ্বায়ক আবুল হাসেম, হোয়াইক্যং দক্ষিণ শাখার আহ্বায়ক নুরুল কবির রানা, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার আহ্বায়ক রবিউল আলম রবি, বাহারছড়া উত্তর শাখার আহ্বায়ক জয়নাল আবেদীন, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামশুল আলম, হোয়াইক্যং দক্ষিণ শাখার সদস্য সচিব রফিকুল ইসলাম, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার সদস্য সচিব আব্দুল্লাহ মনির এবং সাবরাং ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
র্যালিতে আরও উপস্থিত ছিলেন আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদ, টেকনাফ উপজেলার সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক, হ্নীলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, সিনিয়র সহ-সভাপতি মৌলভী মো. ইউছুফ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলম এবং হ্নীলা বিএনপির সাংগঠনিক ১০ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, মুহাম্মদ আলম শাহীন ও মামুন সিকদার, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামসুল আলম বাহাদুর বাদল ও নাজমুল হুদা, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা কৃষক দলের সাবেক সদস্য সচিব রায়হান ছিদ্দিক শাকিল, হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন এবং হ্নীলা উত্তর শাখার যুবদল নেতা শাহ কামাল রোমেল।
এছাড়াও উপস্থিত ছিলেন হোয়াইক্যং উত্তর শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহাজাহান, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক জাকারিয়া, হামিদ হোসেন, মোহাম্মদ আমিন, হ্নীলা উত্তর সাংগঠনিক ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি জুহুর আলম, সাংগঠনিক ৮ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক নুরুল আমিন, সাংগঠনিক ১ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক খাইরুল আমিন, আব্দুল আজিজ এবং হ্নীলা ইউনিয়ন উত্তর শাখার বিএনপি নেতা খালেদ বিন নুর আলম চৌধুরী বাবুল।
র্যালিতে আরও অংশগ্রহণ করেন সাংগঠনিক ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সজিব, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান এবং হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য মনোয়ার হোসেন মনুসহ স্বেচ্ছাসেবক দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বর্ণাঢ্য র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। পথসভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পথসভা শেষে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচির আলোকে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দল ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পালন করবে।
বক্তারা আরও বলেন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর হাতকে শক্তিশালী করতে টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন। একই সঙ্গে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বর্ণাঢ্য র্যালি, পথসভা ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর টেকনাফ উপজেলা কর্মসূচি।
আপনার মতামত লিখুন