ঢাকা   সোমবার, ২৭ জুলাই ২০২৬
বাংলার শিরোনাম

ফেসবুকে এসে লাইভে কথা বলায়রূপগঞ্জে জেলা ছাত্রদল নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ী ঘরে হামলা, প্রতিবাদে বিক্ষোভ

মোঃ আবু কাওছার মিঠু
মোঃ আবু কাওছার মিঠু
| ফটো কার্ড

ফেসবুকে এসে লাইভে কথা বলায়রূপগঞ্জে জেলা ছাত্রদল  নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ী ঘরে হামলা, প্রতিবাদে বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুকে লাইভে এসে জেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদের  বিভিন্ন অপকর্ম নিয়ে তুলে ধরার  জেরে যুবদল নেতার বাড়ী ঘরে হামলা ঘটনা ঘটেঠে। এরপর থেকে চরম আতংকে রয়েছে যুবদল নেতা ও তার পরিবারের লোকজন। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দেবই এলাকায় দাউদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদল সভাপতি নাঈম ইসলামের বাড়ী এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবদল নেতা নাঈম ইসলাম জানান, তিনি দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ( বর্তমানে জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী) সুলতান মাহমুদের সাথে রাজনীতি করে আসছে। বিগত সরকারের  সময়ে সে সহ তার লোকজন একাধিক মামলায় আসামী  হয়েছে। 

 এদিকে সরকার পতনের পরে সুলতান মাহমুদ নিজ শেল্টারে আওয়ামীলীগের সেসব লোকজনকে এলাকায় এনে তাদের সাথে ব্যবসা করে কোটি টাকা উপার্জন করেছে এমনকি বিলাস বহুল গাড়ীতে চলাফেরা করে। এসব বিষয়াদী নিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকে এসব কথা বলে ওয়ার্ড যুবদলের সভাপতি নাঈম ইসলাম। এদিকে লাইভ শেষ করার পরপরই সুলতানের নেতৃত্বে তার লোকজন এসে নাঈমে বাড়ী ঘরে হামলা ও ভাংচুর করে। এমনকি পরিবারের লোকজনদের হুমকি দিয়ে আসে।

 এদিকে এ ঘটনার জড়িত সুলতানের শাস্তির দাবীতে সোমবার বিকালে বিক্ষোভ করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এসময় তারা অভিযুক্ত সুলতান ও তার লোকজনদের শাস্তির দাবী জানান।

এবিষয়ে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফেসবুকে লাইভে এসে যুবদল নেতা নাঈম আমাকে জড়িয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেন। এতে আমার লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা করতে পারে। তবে আমি ছিলাম না। সিসি ফুটেজে যদি আমাকে দেখা যায় তবে আমাকে নিয়েও নিউজ করেন বলেন জানান।

এব্যাপার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ফেসবুকে লাইভকে কেন্দ্র করে যুবদল নেতার বাড়িতে হামলা খবর পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযুক্ত যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ফেসবুকে এসে লাইভে কথা বলায়রূপগঞ্জে জেলা ছাত্রদল নেতার নেতৃত্বে যুবদল নেতার বাড়ী ঘরে হামলা, প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুকে লাইভে এসে জেলা ছাত্রদল নেতা সুলতান মাহমুদের  বিভিন্ন অপকর্ম নিয়ে তুলে ধরার  জেরে যুবদল নেতার বাড়ী ঘরে হামলা ঘটনা ঘটেঠে। এরপর থেকে চরম আতংকে রয়েছে যুবদল নেতা ও তার পরিবারের লোকজন। রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের দেবই এলাকায় দাউদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদল সভাপতি নাঈম ইসলামের বাড়ী এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী যুবদল নেতা নাঈম ইসলাম জানান, তিনি দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ( বর্তমানে জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী) সুলতান মাহমুদের সাথে রাজনীতি করে আসছে। বিগত সরকারের  সময়ে সে সহ তার লোকজন একাধিক মামলায় আসামী  হয়েছে। 

 এদিকে সরকার পতনের পরে সুলতান মাহমুদ নিজ শেল্টারে আওয়ামীলীগের সেসব লোকজনকে এলাকায় এনে তাদের সাথে ব্যবসা করে কোটি টাকা উপার্জন করেছে এমনকি বিলাস বহুল গাড়ীতে চলাফেরা করে। এসব বিষয়াদী নিয়ে রবিবার রাত সাড়ে ১০টার দিকে ফেসবুকে এসব কথা বলে ওয়ার্ড যুবদলের সভাপতি নাঈম ইসলাম। এদিকে লাইভ শেষ করার পরপরই সুলতানের নেতৃত্বে তার লোকজন এসে নাঈমে বাড়ী ঘরে হামলা ও ভাংচুর করে। এমনকি পরিবারের লোকজনদের হুমকি দিয়ে আসে।

 এদিকে এ ঘটনার জড়িত সুলতানের শাস্তির দাবীতে সোমবার বিকালে বিক্ষোভ করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এসময় তারা অভিযুক্ত সুলতান ও তার লোকজনদের শাস্তির দাবী জানান।

এবিষয়ে ছাত্রদল নেতা সুলতান মাহমুদের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ফেসবুকে লাইভে এসে যুবদল নেতা নাঈম আমাকে জড়িয়ে বিভিন্ন বাজে মন্তব্য করেন। এতে আমার লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা করতে পারে। তবে আমি ছিলাম না। সিসি ফুটেজে যদি আমাকে দেখা যায় তবে আমাকে নিয়েও নিউজ করেন বলেন জানান।

এব্যাপার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ফেসবুকে লাইভকে কেন্দ্র করে যুবদল নেতার বাড়িতে হামলা খবর পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযুক্ত যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত