ঢাকা   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

মসজিদ কমিটিতে কোনো সুদখোর, ঘুষখোর ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না: আব্দুল বারী ভূঁইয়া

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

মসজিদ কমিটিতে কোনো সুদখোর, ঘুষখোর ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না: আব্দুল বারী ভূঁইয়া

পবিত্র মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো সমাজবিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তির স্থান হতে পারে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া। তিনি স্পষ্ট করে বলেছেন, "মসজিদ পরিচালনা কমিটিতে কোনো সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ কিংবা মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। আল্লাহর ঘর পরিচালনার দায়িত্বে শুধুমাত্র সৎ, পরহেজগার এবং সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদেরই স্থান দিতে হবে।"আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ (শুক্রবার) ফতুল্লার কায়েমপুর এলাকার ঐতিহ্যবাহী বায়তুল ওকবা জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে এসে মসজিদ কমিটির পুনর্গঠন ও সার্বিক বিষয় নিয়ে আলোচনাকালে তিনি এই মন্তব্য করেন।জুমার নামাজের আগে ও পরে উপস্থিত সাধারণ মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উদ্দেশে অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া বলেন, বিগত দিনে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিংবা পেশিশক্তির জোরে অনেকেই পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদ দখল করে রেখেছিলেন। যারা সমাজে সুদের ব্যবসা করেন, সাধারণ মানুষের কাছ থেকে ঘুষ নেন কিংবা তরুণ সমাজকে ধ্বংসকারী মাদক ব্যবসার সাথে জড়িত, তারা কোনোভাবেই মসজিদের মতো পবিত্র জায়গার নেতৃত্বে আসার যোগ্যতা রাখেন না।তিনি আরও বলেন, সমাজকে কলঙ্কমুক্ত করতে হলে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো থেকে সবার আগে শুদ্ধি অভিযান শুরু করতে হবে। কায়েমপুর বায়তুল ওকবা জামে মসজিদের নতুন কমিটি গঠনের ক্ষেত্রে যেন কোনো বিতর্কিত বা চারিত্রিক ক্রটি থাকা ব্যক্তি অন্তর্ভুক্ত হতে না পারেন, সে বিষয়ে তিনি স্থানীয় মুসল্লিদের সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে যেকোনো ধরনের গ্রুপিং বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নিরপেক্ষ ও আল্লাহভীরু মানুষদের নিয়ে কমিটি গঠনের তাগিদ দেন।এই সময় উপস্থিত সাধারণ মুসল্লিরা অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার এই বক্তব্যকে সাধুবাদ জানান এবং  সহমত প্রকাশ করে তার এই নীতিগত অবস্থানকে সমর্থন করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন মসজিদ কমিটিতে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রভাবশালী কিন্তু বিতর্কিত ব্যক্তিদের কারণে সাধারণ মুসল্লিরা কথা বলতে পারতেন না। পরিশেষে দোয়ার চাওয়া মধ্যে দিয়ে বক্তব্য শেষ করেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মসজিদ কমিটিতে কোনো সুদখোর, ঘুষখোর ও মাদক ব্যবসায়ী থাকতে পারবে না: আব্দুল বারী ভূঁইয়া

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত