ঢাকা   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

হ্নীলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে সম্মতি নুরুল আজিম সোহেলের

আজিজুর রহমান
আজিজুর রহমান
| ফটো কার্ড

হ্নীলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে সম্মতি নুরুল আজিম সোহেলের

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন পল্লী চিকিৎসক, সমাজসেবক ও সৈয়দ আজিম ট্রাস্টের চেয়ারম্যান নুরুল আজিম সোহেল।

দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা ও উৎসাহ প্রদানসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেওয়ার কারণে হ্নীলা ইউনিয়নে তার পরিচিতি রয়েছে।

বর্তমানে তিনি হ্নীলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয়দের অভিমত।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সম্মতি জানিয়ে নুরুল আজিম সোহেল বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে হ্নীলা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হওয়ার বিষয়ে তার এই সম্মতিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি হ্নীলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

হ্নীলা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে সম্মতি নুরুল আজিম সোহেলের

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন পল্লী চিকিৎসক, সমাজসেবক ও সৈয়দ আজিম ট্রাস্টের চেয়ারম্যান নুরুল আজিম সোহেল।

দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন তিনি। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহযোগিতা ও উৎসাহ প্রদানসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেওয়ার কারণে হ্নীলা ইউনিয়নে তার পরিচিতি রয়েছে।

বর্তমানে তিনি হ্নীলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে উঠেছে বলে স্থানীয়দের অভিমত।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে সম্মতি জানিয়ে নুরুল আজিম সোহেল বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে হ্নীলা ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী হওয়ার বিষয়ে তার এই সম্মতিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি হ্নীলা ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত