ঢাকা   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে শ্যালকের চাকুর আঘাত ও স্ত্রী-শাশুড়ির হামলা: ফতুল্লা থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

নারায়ণগঞ্জে শ্যালকের চাকুর আঘাত ও স্ত্রী-শাশুড়ির হামলা: ফতুল্লা থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী, শাশুড়ি ও শ্যালক কর্তৃক এক যুবকের ওপর হামলা, ধারালো চাকু দিয়ে আঘাত এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে থানায় লিখিত আবেদন করা হয়েছে। ভুক্তভোগী যুবক কালাম (২১) এ ঘটনায় শ্বশুরবাড়ির চার সদস্যের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়, রূপালী আবাসিক এলাকার বাসিন্দা কালামের সাথে ফতুল্লা পিলকুনী এলাকার জলিল ও পেয়ারা বেগমের মেয়ে বৈশাখীর (১৯) বিবাহ হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে অবস্থানকালে শাশুড়ি পেয়ারা বেগম (৪৫), শ্বশুর জলিল (৫৫), স্ত্রী বৈশাখী এবং শ্যালক জয় (২৫) তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালালে তিনি নিজ বাড়িতে চলে আসেন। পরবর্তীতে আইনি কোনো প্রমাণ ছাড়াই বৈশাখী তার সাথে বিবাহবিচ্ছেদ হয়েছে বলে দাবি করেন, যা কালাম মেনে নেননি।

​ঘটনার দিন দুপুরে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় বাসের জন্য অপেক্ষাকালে স্ত্রী বৈশাখী কালামকে দেখতে পেয়ে ডেকে এনে টানাটানি শুরু করেন। এরপর তিনি ফোন করে শাশুড়ি পেয়ারা ও শ্যালক জয়কে ঘটনাস্থলে ডেকে আনেন। তারা ঘটনাস্থলে এসেই কালামকে বেধড়ক মারধর শুরু করেন। একপর্যায়ে শ্যালক জয় ধারালো চাকু দিয়ে কালামের দুই হাত ও বুকে আঘাত করে রক্তাক্ত জখম করে। একই সাথে স্ত্রী বৈশাখী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​কালামের ডাক-চিৎকারে স্থানীয় পথচারী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ভুক্তভোগী কালাম বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চিকিৎসা গ্রহণ করছেন। এই ঘটনায় জড়িত চার অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে শ্যালকের চাকুর আঘাত ও স্ত্রী-শাশুড়ির হামলা: ফতুল্লা থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী, শাশুড়ি ও শ্যালক কর্তৃক এক যুবকের ওপর হামলা, ধারালো চাকু দিয়ে আঘাত এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে থানায় লিখিত আবেদন করা হয়েছে। ভুক্তভোগী যুবক কালাম (২১) এ ঘটনায় শ্বশুরবাড়ির চার সদস্যের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়, রূপালী আবাসিক এলাকার বাসিন্দা কালামের সাথে ফতুল্লা পিলকুনী এলাকার জলিল ও পেয়ারা বেগমের মেয়ে বৈশাখীর (১৯) বিবাহ হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে অবস্থানকালে শাশুড়ি পেয়ারা বেগম (৪৫), শ্বশুর জলিল (৫৫), স্ত্রী বৈশাখী এবং শ্যালক জয় (২৫) তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালালে তিনি নিজ বাড়িতে চলে আসেন। পরবর্তীতে আইনি কোনো প্রমাণ ছাড়াই বৈশাখী তার সাথে বিবাহবিচ্ছেদ হয়েছে বলে দাবি করেন, যা কালাম মেনে নেননি।

​ঘটনার দিন দুপুরে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় বাসের জন্য অপেক্ষাকালে স্ত্রী বৈশাখী কালামকে দেখতে পেয়ে ডেকে এনে টানাটানি শুরু করেন। এরপর তিনি ফোন করে শাশুড়ি পেয়ারা ও শ্যালক জয়কে ঘটনাস্থলে ডেকে আনেন। তারা ঘটনাস্থলে এসেই কালামকে বেধড়ক মারধর শুরু করেন। একপর্যায়ে শ্যালক জয় ধারালো চাকু দিয়ে কালামের দুই হাত ও বুকে আঘাত করে রক্তাক্ত জখম করে। একই সাথে স্ত্রী বৈশাখী ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

​কালামের ডাক-চিৎকারে স্থানীয় পথচারী ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। ভুক্তভোগী কালাম বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চিকিৎসা গ্রহণ করছেন। এই ঘটনায় জড়িত চার অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা থানা পুলিশের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত