ঢাকা   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

ফতুল্লায় বিদেশী হুইস্কিসহ কৃষকদলের সেক্রেটারী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

ফতুল্লায় বিদেশী হুইস্কিসহ কৃষকদলের সেক্রেটারী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে বিদেশী হুইস্কীসহ ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড কৃষকদলের সাধারন সম্পাদক মো.উজ্জল বেপারীকে তার সঙ্গীসহ গ্রেফতার করেছে পুলিশ। 

৭ সেপ্টেম্বর সোমবার বিকালে থানাধীন দাপা ইদ্রাকপুর বালুরমাঠস্থ রাস্তার পূর্ব পাশে পুকা মিয়ার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৩ বোতল বিদেশী হুইস্কিসহ কৃষকদলের সাধারন সম্পাদক উজ্জল বেপারী ও তার সহযোগী মো.মোস্তফাকে গ্রেফতার করে।

এদিকে ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ড কৃষকদলের সেক্রেটারীকে বিদেশী হুইস্কীসহ আটকের পর এলাকাতে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম নিয়েছে। স্থানীয়রা জানান,উজ্জল বেপারী বিগত আওয়ামীলীগের সরকারের সময়ও এলাকাতে চিহিৃত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। একজন চিহিৃত মাদক ব্যবসায়ী কিভাবে একটি রাজনৈতিক দলের ওয়ার্ডের সেক্রেটারীর দ্বায়িত্ব পায় সেটা নিয়েও চলছে জল্পনা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারায়ণগঞ্জ তথা ফতুল্লা থানা কৃষকদল নিয়ে শুরুতেই বিতর্ক চলছে কমিটিতে আওয়ামীলীগ ও মাদক বিক্রেতাদের সমন্ময়ে গড়ার জন্য। থানা কমিটি কর্তৃক প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনে থানা কৃষকদলের নেতারা টাকার বিনিময়ে মাদক ব্যবসায়ী ও আওয়ামী দোসরদেরকে কমিটিতে অর্ন্তভুক্ত করেছেন।

দাপা এলাকার উজ্জল বেপারী একজন চিহিৃত মাদক বিক্রেতা যা পুরো ফতুল্লাবাসীও অবগত। উজ্জলের মত একজন চিহিৃত মাদক ব্যবসায়ী যদি কৃষকদলের সাধারন সম্পাদকের পদ পেয়ে থাকে তাহলে দাপা এলাকা থেকে মাদক নির্মূল আদৌ কি সম্বভ ?

তারা আরও জানান,উজ্জলকে যারা কৃষকদলের মোটা অংকের টাকার বিনিময়ে সাধারন সম্পাদকের মত গুরুত্বপুর্ন পদ দিয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের অনুরোধ করেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে ফতুল্লা থানা কৃষকদলের সভাপতি জুয়েল আরমানের ব্যবহৃত মুঠোফোনে ( ০১৭১০-১১৬৭@@ ) একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ফতুল্লায় বিদেশী হুইস্কিসহ কৃষকদলের সেক্রেটারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত