বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের গণসংযোগ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ের বারদীতে ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ডাক্তার আবু বকর সিদ্দিক রোমান।
আজ ১১ সেপ্টেম্বর (শুক্রবার) বারদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ওয়ার্ডের চেঙ্গাকান্দি কেন্দ্রীয় জামে বড় মসজিদে ধারাবাহিক গণ সংযোগের অংশ হিসেবে গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, একটি মসজিদের ইমাম নিয়োগের সময় মুসুল্লিরা যেভাবে ইমামের চরিত্র ঠিক আছে কিনা, ইমামের শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, ইমাম সৎ ও দক্ষ কিনা এই ব্যাপারে খোঁজখবর নেন। একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি জনপদের ইমাম অর্থাৎ নেতা। সুতরাং একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার ক্ষেত্রেও ভোটারদের উচিত ওই চেয়ারম্যান সৎ ও যোগ্য কিনা, চরিত্রবান কিনা, আমানতদার কিনা যাচাই করা। আমি সকলকে সৎ, দক্ষ, যোগ্য, চরিত্রবান ও আদর্শবান চেয়ারম্যান নির্বাচিত করার আহ্বান জানাই।
এ সময় উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গণসংযোগে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বারদী ইউনিয়ন শাখার সভাপতি মজিবুর রহমান মোল্লা, জামায়েত নেতা আবু বকর সিদ্দিক, এডভোকেট সানাউল্লাহ, আকিব ও প্রমুখ নেতৃবৃন্দ।
এক ভোটার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, আমরা বহু চেয়ারম্যান দেখেছি তারা আমাদের অধিকার সংরক্ষণ করতে পারেনি। আমরা এইবার অবশ্যই শিক্ষিত, মার্জিত ও ইসলামী আদর্শবান চেয়ারম্যান নির্বাচিত করব।
আপনার মতামত লিখুন