ঢাকা   শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
| ফটো কার্ড

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

​মাসব্যাপী যোগাযোগ অভিযান উপলক্ষে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের নিয়ে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে শতাধিক পরিবহন শ্রমিক অংশগ্রহণ করেন।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক খিজির আব্দুস সালাম।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার তদারককারী মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, জেলা সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আজিম এবং অর্থ সম্পাদক আব্দুর রহমান।

​সভায় বক্তারা পরিবহন খাতের সার্বিক কল্যাণ, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং মাসব্যাপী যোগাযোগ অভিযানকে সফল করার লক্ষ্যে সর্বস্তরের পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

​মাসব্যাপী যোগাযোগ অভিযান উপলক্ষে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের নিয়ে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

​সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান খানের পরিচালনায় অনুষ্ঠানে শতাধিক পরিবহন শ্রমিক অংশগ্রহণ করেন।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক খিজির আব্দুস সালাম।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার তদারককারী মাওলানা মুজিবুর রহমান মিয়াজী, জেলা সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. রিদওয়ানুল আজিম এবং অর্থ সম্পাদক আব্দুর রহমান।

​সভায় বক্তারা পরিবহন খাতের সার্বিক কল্যাণ, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষা এবং মাসব্যাপী যোগাযোগ অভিযানকে সফল করার লক্ষ্যে সর্বস্তরের পরিবহন শ্রমিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত