সোনারগাঁয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সিরাতুন্নবী সা. আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সোনারগাঁ উত্তর শাখার উদ্যোগে ১১ সেপ্টেম্বর সকালে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ উত্তর থানা শাখার সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুজিবুর রহমান মিয়াজী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো. রিদওয়ানুল আজিম। এতে সোনারগাঁ উত্তর থানার অন্তর্গত বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও স্থানীয় শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের সার্বজনীন আদর্শ এবং শ্রমিকের অধিকার রক্ষায় তাঁর নির্দেশিত পথ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
আপনার মতামত লিখুন