নারায়ণগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসব্যাপী 'পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান' উপলক্ষ্যে প্রস্তুতি বৈঠক
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী (১ সেপ্টেম্বর – ৩০ সেপ্টেম্বর) 'পুরুষ শ্রমিক যোগাযোগ অভিযান-২০২৬' সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মহানগরী সভাপতি হাফেজ আব্দুল মোমিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন মুন্নার পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক জনাব নুরুল আমিন। সকাল ৭ টা থেকে চাষাড়া মহানগরী শ্রমিক কল্যাণ এর কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত প্রোগামে নারায়ণগঞ্জ মহানগরীর আওতাধীন ১১টি থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বিগত ১২ই রবিউল আউয়াল উপলক্ষে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে মনোজ্ঞ 'নাতে রাসুল (সা.) সাংস্কৃতিক সন্ধ্যা' সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। একই সাথে তিনি ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ শ্রমিকদের মাঝে দাওয়াতি অভিযান পরিচালনার জন্য প্রতিটি থানা সংগঠনকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরিকল্পনা প্রদান করেন।
এছাড়া, ১১ দলের ঘোষিত ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য 'ঢাকা-চট্টগ্রাম লংমার্চ' এবং চিটাগাং রোডের পথসভা সফল করতে বৈঠকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। কর্মসূচিগুলোতে সকল স্তরের দায়িত্বশীল ও জনশক্তির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করা হয়।
আপনার মতামত লিখুন