ঢাকা   বুধবার, ২৬ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

রাসূল সা:-এর আদর্শেই মানবজাতির প্রকৃত কল্যাণ — মুহাম্মদ জামাল হোসাইন

​ঐতিহাসিক ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম (নারায়ণগঞ্জ মহানগরী)-এর উদ্যোগে এক বিশাল ‘সিরাতুন্নবী (সা:) শীর্ষক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট বিকালে সাইনবোর্ড শান্তিধারা পূর্ব এলাকার ১৫ নম্বর ভবনের মিতালি মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​শান্তিধারা পূর্ব ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিশ্ব মানবতার বন্ধু হযরত মুহাম্মদ (সা:)-এর জীবন ও আদর্শই মানবজাতির জন্য একমাত্র উত্তম পথ। দুনিয়ার সমস্ত লোভ-লালসা পরিহার করে একমাত্র সিরাতুল মুস্তাকিম তথা মহান রবের নির্দেশিত পথে ফিরে আসতে পারলেই দুনিয়া ও আখেরাতে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।"

​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েট ও ঢাকা রায়েরবাগ বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মসজিদে নূর মাহমুদপুর জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম পিরোজপুরী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারী, ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ​মুহাম্মদ জামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিশে শুরা ও  আমীর, যাত্রাবাড়ী পূর্ব থানা মোঃ শাহজাহান খান, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব আলম।

​উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সিরাতুন্নবী (সা:) সম্মেলনে এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ তাওহীদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

রাসূল সা:-এর আদর্শেই মানবজাতির প্রকৃত কল্যাণ — মুহাম্মদ জামাল হোসাইন

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

​ঐতিহাসিক ১২ই রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম (নারায়ণগঞ্জ মহানগরী)-এর উদ্যোগে এক বিশাল ‘সিরাতুন্নবী (সা:) শীর্ষক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ২৬ আগস্ট বিকালে সাইনবোর্ড শান্তিধারা পূর্ব এলাকার ১৫ নম্বর ভবনের মিতালি মার্কেটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​শান্তিধারা পূর্ব ওয়ার্ড জামায়াতের সভাপতি মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, নারায়ণগঞ্জ মহানগরীর আমীর ও মেয়র পদপ্রার্থী মাওলানা আব্দুল জব্বার।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বিশ্ব মানবতার বন্ধু হযরত মুহাম্মদ (সা:)-এর জীবন ও আদর্শই মানবজাতির জন্য একমাত্র উত্তম পথ। দুনিয়ার সমস্ত লোভ-লালসা পরিহার করে একমাত্র সিরাতুল মুস্তাকিম তথা মহান রবের নির্দেশিত পথে ফিরে আসতে পারলেই দুনিয়া ও আখেরাতে প্রকৃত সাফল্য অর্জন সম্ভব।"

​সম্মেলনে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্র্যাজুয়েট ও ঢাকা রায়েরবাগ বায়তুল ফালাহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মসজিদে নূর মাহমুদপুর জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম পিরোজপুরী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী সহকারী সেক্রেটারী, ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ​মুহাম্মদ জামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণ মজলিশে শুরা ও  আমীর, যাত্রাবাড়ী পূর্ব থানা মোঃ শাহজাহান খান, সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব আলম।

​উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সিরাতুন্নবী (সা:) সম্মেলনে এলাকার সহস্রাধিক ধর্মপ্রাণ তাওহীদী জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত