আলেম সমাজের আন্দোলন, কুরবানি ও ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে
রোববার (১২ জুলাই) বিকেলে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে উলামায়ে কেরামের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমি উপরিউক্ত কথা বলি।
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহাম্মদ খলিলুর রহমান মাদানী।
প্রধান অতিথির বক্তব্যে আমি উল্লেখ করি যে, ‘অগ্নিঝরা জুলাই আন্দোলনে এদেশের আলেম সমাজ যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে, জাতি তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।’
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুফতি কাজী ইব্রাহিম। আরও বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের এমপি অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সেক্রেটারি মুফতি ফখরুল ইসলাম, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমীর মাওলানা আজিজুর রহমান আজিজ, ছারছিনা দরবার শরীফের মাওলানা শাহ মুহাম্মদ আরিফ বিল্লাহ সিদ্দিকীসহ দেশের শীর্ষস্থানীয় উলামা মাশায়েখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন