ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

ইমাম-আলেমদের মুক্তি ও মামলা প্রত্যাহারে বিসিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জের মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম মুফতী কাউসার আহমদ কাসেমী, মুফতী আব্দুল গনী এবং আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিসিক শিল্পনগরীর সাধারণ শ্রমিকরা। গত ৮ জুলাই ২০২৬, বুধবার দুপুরে কাজ শেষে বিসিকের বিভিন্ন কারখানার হাজার হাজার শ্রমিক স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসেন।

শ্রমিকদের বিশাল মিছিলটি শিল্পনগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শ্রমিকদের কণ্ঠে নির্দোষ আলেম ও আল-ফালাহ সংগঠনের সদস্যদের অবিলম্বে মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তীব্র স্লোগান ধ্বনিত হতে থাকে।

বিক্ষোভকালে শ্রমিকরা তাদের নিরাপত্তাহীনতার দিনগুলোর কথা স্মরণ করে বলেন, “বিসিক ও এর আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আমরা ছিনতাইকারীদের চরম উৎপাতে অতিষ্ঠ ছিলাম। রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে আমরা মোবাইল, টাকা-পয়সা হারাতাম, এমনকি অনেক শ্রমিককে ছুরি হামলার শিকার হতে হতো। পুলিশ প্রশাসন যখন আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছিল, তখন মাসদাইর আল-ফালাহ মসজিদের ইমাম সাহেব ও আল-ফালাহ সংগঠনের সদস্যরা সাহসিকতার সাথে এগিয়ে এসেছিলেন। তারা এলাকাকে অপরাধমুক্ত করতে যে ভূমিকা রেখেছেন, আজ তার সুফল আমরা ভোগ করছি।”

শ্রমিকরা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা আমাদের বিপদে পাশে দাঁড়িয়ে যাতায়াতের পরিবেশ শান্ত করেছেন, আজ উল্টো তাদেরকেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অপরাধীদের আড়াল করতেই এই সাজানো মামলা করা হয়েছে, যা আমরা কোনোভাবেই মেনে নেব না। যারা আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন, আজ আমরা শ্রমিকরা তাদের পাশে দাঁড়িয়েছি।”

সমাবেশ থেকে শ্রমিকরা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে মুফতী কাউসার আহমদ কাসেমী ও মুফতী আব্দুল গনীসহ আল-ফালাহ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে, বিসিকের সর্বস্তরের শ্রমিকরা উৎপাদন কার্যক্রম বন্ধ করে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২২ আগস্ট ২০২৬

ইমাম-আলেমদের মুক্তি ও মামলা প্রত্যাহারে বিসিক শ্রমিকদের বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত