ঢাকা   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
বাংলার শিরোনাম

মহানবমীতে সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি রায়হান কবির

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

‎

‎এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

‎

‎সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরীর খানপুরে সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ভক্ত-অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

‎

‎পাশাপাশি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেন।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, যুবদল নেতা আব্দুল হালিম ও নাসের হক ইমন।

‎

‎এ ছাড়া সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ কমিটির সভাপতি ঠাকুর সাহা, সাধারণ সম্পাদক সুমন সাহাসহ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

মহানবমীতে সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি রায়হান কবির

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

‎

‎এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

‎

‎সোমবার (১৯ অক্টোবর) রাতে নগরীর খানপুরে সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ পরিদর্শনকালে জেলা প্রশাসক ভক্ত-অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

‎

‎পাশাপাশি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনের বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেন।

‎

‎এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, যুবদল নেতা আব্দুল হালিম ও নাসের হক ইমন।

‎

‎এ ছাড়া সিদ্ধিগোপাল আখড়া পূজামণ্ডপ কমিটির সভাপতি ঠাকুর সাহা, সাধারণ সম্পাদক সুমন সাহাসহ পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত