ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

নাসিক ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলমের গণসংযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১ নং ওয়ার্ডের তল্লা ছোট মসজিদ এলাকায় বাদ জুম্মা গণসংযোগ ও স্থানীয় এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম।

​শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ আদায় শেষে তল্লা ছোট মসজিদ সংলগ্ন এলাকা থেকে তিনি এই গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও সার্বিক উন্নয়নে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

​গণসংযোগকালে মো. খোরশেদ আলম বলেন, "জনগণের কল্যাণ ও ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ১১ নং ওয়ার্ডের রাস্তাঘাটসহ সার্বিক নাগরিক সুবিধার উন্নয়নে আমি সর্বদা নিয়োজিত থাকতে চাই।"

​এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি খোকন মিয়া, সোহেল মিয়া সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

শনিবার, ২২ আগস্ট ২০২৬

নাসিক ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী খোরশেদ আলমের গণসংযোগ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ১১ নং ওয়ার্ডের তল্লা ছোট মসজিদ এলাকায় বাদ জুম্মা গণসংযোগ ও স্থানীয় এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন জামায়াত সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম।

​শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ আদায় শেষে তল্লা ছোট মসজিদ সংলগ্ন এলাকা থেকে তিনি এই গণসংযোগ শুরু করেন। এ সময় তিনি স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও সার্বিক উন্নয়নে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

​গণসংযোগকালে মো. খোরশেদ আলম বলেন, "জনগণের কল্যাণ ও ওয়ার্ডের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য। সুশাসন প্রতিষ্ঠা, মাদকমুক্ত সমাজ গঠন এবং ১১ নং ওয়ার্ডের রাস্তাঘাটসহ সার্বিক নাগরিক সুবিধার উন্নয়নে আমি সর্বদা নিয়োজিত থাকতে চাই।"

​এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি খোকন মিয়া, সোহেল মিয়া সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত