নিহত যুব আন্দোলন নেতা বুলবুলের পরিবারকে জামায়াত নেতৃবৃন্দের সমবেদনা ও দোয়া
কুপিয়ে হত্যার শিকার ইসলামী যুব আন্দোলন নেতা বুলবুলের শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। গত ২১ আগস্ট (শুক্রবার) এশার নামাজ শেষে নারায়ণগঞ্জের বন্দর ২১ নম্বর ওয়ার্ডের শাহী মসজিদ এলাকায় অবস্থিত মরহুমের নিজ বাড়িতে যান তারা।
সাক্ষাৎকালে জামায়াত নেতৃবৃন্দ নিহতের পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পরবর্তীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করার জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী, উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মোঃ শামসুদ্দোহা, অর্থ সম্পাদক মাওলানা রেজাউল করীম, বন্দর ইউনিয়ন সভাপতি মোঃ আব্দুল করীম এবং উপজেলা রাজনৈতিক ও নির্বাচনী সেক্রেটারী আব্দুল্লাহ মুহাম্মদ সুমনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ২০ আগস্ট (বৃহস্পতিবার) রাতে বন্দর সালেনগর থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুলকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায়।
আপনার মতামত লিখুন