ঢাকা   সোমবার, ৩১ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত “জাতীয় ছাত্র কনভেনশন ২০২৬” বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের প্রাক্তন দায়িত্বশীল ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ রায়হান আলী বলেন, “জাতীয় ছাত্র কনভেনশন ২০২৬” শুধু একটি সাংগঠনিক আয়োজন নয়; বরং দেশের ছাত্রসমাজকে নৈতিকতা, আদর্শ ও যোগ্যতার ভিত্তিতে গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। কনভেনশন সফল করতে সংগঠনের বর্তমান ও প্রাক্তন দায়িত্বশীলসহ সকল শুভাকাঙ্ক্ষীকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, ছাত্রসমাজের মাঝে ইসলামী মূল্যবোধ, সৎ নেতৃত্ব ও দেশপ্রেম জাগ্রত করার পাশাপাশি একটি আদর্শ সমাজ বিনির্মাণে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জাতীয় ছাত্র কনভেনশনকে সফল ও সার্থক করতে সর্বস্তরের দায়িত্বশীলদের আন্তরিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি কামরুল হাসান মিরাজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রাক্তন দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় অফিস সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি শেখ শাব্বীর আহমদ, সাবেক নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা শরীফ মাহমুদ, সাবেক জেলা সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মুফতি তৌফিক বিন হারিছ, সাবেক জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ এবং খেলাফত মজলিস ফতুল্লা থানা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মাসুদুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি মুহাম্মদ ফজলে রাব্বি, সরকারি তোলারাম কলেজ সভাপতি আমির মুহাম্মদ সিয়াম, ফতুল্লা থানা শাখার সভাপতি নূর নবী ইসলাম, সেক্রেটারি আবু হুরায়রা, বক্সনগর শাখার বায়তুলমাল সম্পাদক জাওয়াদুল ইসলাম, নাজিম হাসান, আবু সাঈদ সুমন প্রমুখ।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জে ইসলামী ছাত্র মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত