ঢাকা   রোববার, ৩০ আগস্ট ২০২৬
বাংলার শিরোনাম

একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার

কুরআন-সুন্নাহর আলোকে আধুনিক মানের শিক্ষার প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ হিফযুল কুরআন নারায়ণগঞ্জ শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

৩০ আগষ্ট রবিবার সকালে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার আগামী প্রজন্মকে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

​তিনি বলেন, "আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে আমাদের সন্তানরা যেন শুধু সনদভিত্তিক পড়াশোনায় সীমাবদ্ধ না থাকে। একটি সুন্দর, বৈষম্যহীন ও আদর্শ সমাজ গঠনে একাডেমিক অর্জনের সাথে সুদৃঢ় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটানো অত্যন্ত জরুরি।"

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

বাংলার শিরোনাম

রোববার, ৩০ আগস্ট ২০২৬

একাডেমিক শিক্ষার পাশাপাশি আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: মাওলানা আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

কুরআন-সুন্নাহর আলোকে আধুনিক মানের শিক্ষার প্রতিষ্ঠান তানযীমুল উম্মাহ হিফযুল কুরআন নারায়ণগঞ্জ শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

৩০ আগষ্ট রবিবার সকালে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার আগামী প্রজন্মকে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

​তিনি বলেন, "আমাদের প্রত্যেককেই খেয়াল রাখতে হবে আমাদের সন্তানরা যেন শুধু সনদভিত্তিক পড়াশোনায় সীমাবদ্ধ না থাকে। একটি সুন্দর, বৈষম্যহীন ও আদর্শ সমাজ গঠনে একাডেমিক অর্জনের সাথে সুদৃঢ় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটানো অত্যন্ত জরুরি।"

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনসহ শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভা শেষে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।

বাংলার শিরোনাম

সম্পাদকঃ মোঃ ইউসুফ আলী প্রধান । নির্বাহী সম্পাদকঃ মোঃ রানা
কপিরাইট © ২০২৬ বাংলার শিরোনাম । সর্বস্বত্ব সংরক্ষিত